West Bengal School Syllabus: পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?


কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম পশ্চিমবঙ্গ দিবস। রাজ্যজুড়ে ধুমধাম করে সাড়ম্বরে পালন হয়েছে দিনটি। রাজ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিধানসভাতেও পালিত হয়েছিল ‘পশ্চিমবঙ্গ দিবস’। এরই মাঝে জল্পনা উঠেছে পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে?

এই প্রসঙ্গে স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন বলেন, ‘এ বিষয়ে প্রচুর প্রস্তাব এসেছে, এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি’। এদিন তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ দিবস পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত হবে, এ বিষয়ে কিছু সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সিলেবাস তো কোনও স্ট্যাটিক বিষয় নয়। সিলেবাস সব সময় চলমান। সমাজের সঙ্গে সাযুজ্য রেখে এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে সিলেবাস তৈরি হয়। তার জন্য নির্দিষ্ট কমিটি তৈরি করা হয়। বিশেষজ্ঞ কমিটি থাকে। তারা মতামত দিলে সেই সিদ্ধান্তের ভিত্তিতে সিলেবাস তৈরি হয়। সেই কারণে সিলেবাস আজকের দিনের উপযোগী করবার জন্য ভাবনাচিন্তা করব। সেই সময় বিশেষজ্ঞ কমিটির সুপারিশ যদি থাকে, তবেই এর অন্তর্ভুক্ত হবে’।                                                  

আরও পড়ুন, ছিল না Emergency Exit, জ্যাম হয়ে যায় দরজা! কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যুতে গাফিলতি প্রশ্ন

পশ্চিমবঙ্গ দিবস পালনের দিন পরিষদীয় মন্ত্রী ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছিলেন, ‘২০জুন, পশ্চিমবঙ্গ দিবস, গ্রেট ক্যালকাটা কিলিংস, এই সমস্ত জিনিস হয়তো বিশেষ প্রয়োজনে, আমাদের পাঠ্যপুস্তকে, ইতিহাস বইয়ে কোথাও তার উল্লেখিত হয়নি।’ 

সল্টলেকে রাজ্য বিজেপির দফতরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানমঞ্চ থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘এই পশ্চিমবঙ্গ নির্মাণে শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের যে ভূমিকা ও অন্যান্যদের, সেই ভূমিকা অত্যন্ত গুরুত্ব সহকারে একটা চ্যাপ্টার কম করে পড়ানো উচিত। সিলেবাসে আনা উচিত।’ 

পশ্চিমবঙ্গ দিবস কবে পালিত হবে? পয়লা বৈশাখ? না ২০ জুন? এই নিয়ে তৃণমূল জমানাতেই তৃণমূল-বিজেপির মধ্যে বারবার সংঘাত তৈরি হয়। ২০২৩ সালে কেন্দ্রীয় সরকার, ২০ জুন রাজ্যের প্রতিষ্ঠা দিবস বা ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালনের নির্দেশ দেয়। অন্যদিকে, পয়লা বৈশাখ দিনটিকে ‘রাজ্য দিবস’ ঘোষণা করে তৎকালীন রাজ্য সরকার। তখন বিজেপির দাবি ছিল, শ্যামাপ্রসাদের প্রতি শ্রদ্ধা জানাতেই ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করা উচিত।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *