Headlines

প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের আলিপুর থানায়


কলকাতা: একেই মেসি কাণ্ডে চাপে রয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) । আর এবার তাঁর নামে নতুন অভিযোগ দায়ের । পুলিশ সূত্রে খবর, আলিপুর থানায় অরূপ বিশ্বাস (Aroop Biswas) ও তাঁর দলবলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে ।                   

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলায় ডায়মন্ড হারবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জোড়া অভিযোগ, নাম রয়েছে সুমিত রায়েরও

নির্মলেন্দু ঘোষ নামের আলিপুর আদালতের এক আইনজীবী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন আলিপুর থানায় (Kolkata Police) । স্বরূপের বিরুদ্ধে মামলা লড়ার কারণে তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে, অভিযোগ জানিয়েছেন আলিপুর আদালতের আইনজীবী নির্মলেন্দু ঘোষ ।                   

গত ১৮ তারিখ আলিপুর জাজেস কোর্টে এক প্রকার ঘেরাও হয়ে থকেন অরূপ বিশ্বাস (Aroop Biswas) । সেদিনই অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একটা মামলা ছিল এই আলিপুর আদালতেই । অভিযোগকারী আইনজীবীর অভিযোগ, ওই মামলায় তিনি ছিলেন ডি ফ্যাকটো হিসাবে । অর্থাৎ, অভিযোগকারীর আইনজীবী হিসাবেই সেখানে ছিলেন তিনি ।                   

আরও পড়ুন: উদ্ধার হয়েছে ৬ কেজি সোনা ও ১ কেজির বেশি রুপো, “১৩-১৪ বছর ধরে চাকরি করে বানিয়েছে”, বলছেন টিনা সাহা ভৌমিকের শ্বশুর

অভিযোগ, ওই দিন সকাল থেকেই অরূপ বিশ্বাসের যে সব সঙ্গী বা অনুগামীরা তাঁকে গালিগালাজ করেন । তাঁর আরও অভিযোগ, ওই দিন বিকালে যখন তিনি আলিপুর আড়াল থেকে বেরিয়ে জাজেস কোর্টের দিকে যাচ্ছিলেন, সেই সময় রাস্তার মধ্যে তাঁকে মারধর করা হয় বলেই অভিযোগ । এমনকি খুনের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি ।                   

আলিপুর আদালতের ওই আইনজীবীর বক্তব্য অনুযায়ী এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি । এ ছাড়াও এই অভিযোগকে তিনি এফআইআর হিসাবে ট্রিট করার জন্যও আবেদন করেছেন তিনি ।                   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *