নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্র এবং তুর্কি, দুই দলেরই ভাগ্য আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। তাও খাতায় কলমে এক টানটান লড়াই হওয়ার সম্পূর্ণ সম্ভাবনাই ছিল। হলও তাই। গোটা ম্য়াচ জুড়ে এক হাড্ডাহাড্ডি লড়াই চলল, যার ভাগ্য নির্ধারিত হল দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের অষ্টম মিনিটে। শেষবেলায় এলেও, এই দুরন্ত জয়ে তুর্কি প্রমাণ করল তাদের দলের কিন্তু প্রতিভার কোনও কমতি নেই। অপরদিকে, প্যারাগুয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই দ্বিতীয় এএফসি দল হিসাবে এবারের বিশ্বকাপের নক আউটে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?
