কেপ ভার্দের স্বপ্নের সফর অব্য়াহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা


টেক্সাস: সাড়ে পাঁচ লক্ষ মতো জনগণ। প্রথমবার বিশ্বকাপের (FIFA World Cup 2026) অভিযান, আর তাতেই স্বপ্নের সফর। ফুটবল বিশ্বকাপই তো ইতিহাস রচনার জায়গা, রূপকথার পারফেক্ট পটভূমি। কেপ ভার্দে (Cape Verde Football Team) রূপকথাই লিখছে বটে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে কেউই হয়তো ভাবতে পারেনি কেপ ভার্দে নক আউটেও কোয়ালিফাই করতে পারবে। বিশেষত যে গ্রুপ স্পেন, উরুগুয়ে এবং গত বিশ্বকাপে আর্জেন্তিনাকে হারানো সৌদি আরব রয়েছে সেখান থেকে তাদের পরের রাউন্ডে যাওয়া খাতায় কলমে কার্যত অসম্ভব বলেই মনে হচ্ছিল। তবে ভোজিনহারা অসম্ভবকে সম্ভব করেই রাউন্ড অফ ৩২-এ পৌঁছে গেল। সৌদি আরবের বিরুদ্ধে (Cape Verde vs Saudi Arabia) গোলশূন্য ড্র এবং স্পেনের বিরুদ্ধে উরুগুয়ের হারেই তাঁদের পরের রাউন্ডে পৌঁছনোর টিকিট পাকা হয়ে গেল।

আরও পড়ুন:- হালান্ডহীন নরওয়ের বিরুদ্ধে দেম্বেলের হ্যাটট্রিক, ১০ জনের ইরাককে দুরমুশ করল সেনেগাল 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *