Headlines

‘আমি ময়দানে নামলে…’, হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্য, থানায় অভিযোগ দায়ের বিজেপির


Humayun Kabir: হুমায়ুন কবীরের হুমকি, থানায় অভিযোগ দায়ের বিজেপির। রেজিনগরের AJUP বিধায়কের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ। মালদার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের বিজেপি কর্মীর। আবার চর্চায় হুমায়ুন কবীর, এবার বিজেপিকে হুঁশিয়ারি। ‘ভরতপুরে ভোটে হেরেও লাফাচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রীকে বলেছি, ভোটে জিতেছেন, ভাল কথা। কিন্তু মুর্শিদাবাদে কম আস্ফালন করতে বলুন। আমি ময়দানে নামলে বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না। আমাদের বহুবার জেল খাটা আছে’, রেজিনগরের সভা থেকে বিজেপিকে বেলাগাম হুঁশিয়ারি হুমায়ুন কবীরের। 

হুমায়ুন কবীর বলেছেন, ‘আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মার শুরু করব, যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না।’ প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপিকে এ ভাষাতেই হুঁশিয়ারি দিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারপার্সন ও বিধায়ক হুমায়ুন কবীর। এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসার পাশাপাশি, মুর্শিদাবাদেও আসন বাড়িয়েছে বিজেপি। ওই জেলার ২২টি আসনের মধ্যে ৮টিতে জিতেছে বিজেপি, আর নতুন দল গড়েই ২টি আসনে জিতেছেন আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর। 

কার হাতে থাকবে জোড়াফুল প্রতীক? কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 

যদিও নওদা নিজের হাতে রেখে দিয়ে, রেজিনগরের বিধায়ক পদ ছেড়ে দিয়েছেন তিনি। সেই রেজিনগরের কাশীপুরে এক কর্মিসভায় বিজেপির পরাজিত প্রার্থীকে নিশানা করতে গিয়ে, বিজেপিকে আক্রমণ করেন হুমায়ুন কবীর। তিনি আরও বলেন, ‘ভরতপুরে অনামিকা ঘোষ, সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমিই বিধায়ক। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি, যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভাল কথা। কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলুন। কেস? ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি, আমার লিমিট যেদিন ক্রশ হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও SP-ও বুঝব না, ও মুখ্যমন্ত্রীও বুঝব না, আর কে কোথায় থাকল আর কে কোথায় থাকল না, ওসব কিছু বুঝব না।’ 

জবাব দিতে দেরি করেনি বিজেপি। রেজিনগরের AJUP বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে এবং থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের বিধায়ক থাকাকালীন সাম্প্রদায়িক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন হুমায়ুন কবীর। পরে বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্ত নেওয়ায়, তাঁকে সাসপেন্ড করে তৃণমূল। যদিও হুমকি-হুঁশিয়ারির পথ থেকে সরে আসছেন না হুমায়ুন কবীর। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *