Anant Ambani : তিরুমালা মন্দিরে মুণ্ডন অনন্ত অম্বানির, উৎসর্গ করলেন চুল, ঈশ্বরের চোখে ‘সবাই সমান’, গেল বার্তা


Anant Ambani Offers Hair At Tirumala : তিরুমালা শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত অম্বানি। রবিবার  ভোরবেলার ‘সুপ্রভাত সেবা’-য় অংশ নেন তিনি। এদিন ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন করে মন্দিরের শতাব্দী-প্রাচীন মুণ্ডন প্রথা মেনে নিজের চুল উৎসর্গ করেন অনন্ত। যা ফের দেখিয়ে দিল, ভগবান ভেঙ্কটেশ্বরের কাছে ধনী-দরিদ্রের কোনও ভেদাভেদ নেই; ঈশ্বরের চোখে সব ভক্তই সমান।

কেন এই বিষয়টি সবার নজরে এসেছে
তিরুমালা মন্দিরের বহু বছরের নিয়ম মেনে ভক্তরা মানত পূরণ বা ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশের জন্য মাথা মুণ্ডন করেন। রবিবার তিরুমালা মন্দিরের অন্যতম ঐতিহ্যবাহী প্রথাকে আবারও সবার নজরে এনেছেন অনন্ত অম্বানি। এই প্রথায় ভক্তরা ভক্তি, কৃতজ্ঞতা বা কোনও মানত পূরণের অংশ হিসেবে নিজেদের মাথা মুণ্ডন করেন।

এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে অম্বানি সেই লক্ষ লক্ষ ভক্তের কাতারে শামিল হলেন, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রথা পালন করে আসছেন। সামাজিক বা অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে ভগবান ভেঙ্কটেশ্বরের সামনে সকল ভক্তই যে সমান, অম্বানির এই পদক্ষেপ সেই চিরন্তন বিশ্বাসকে ফের তুলে ধরল। 

চুল দান ভক্তি ও বিনয়ের প্রতীক
ঐতিহ্য়বাহী তিরুমালা মন্দিরের পালিত এই রীতি বা প্রথাগুলির মধ্যে চুল উৎসর্গ করাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবান ভেঙ্কটেশ্বরের প্রতি আত্মসমর্পণ, বিনম্রতা ও অটল বিশ্বাসের নিদর্শন হিসেবে ভক্তরা স্বেচ্ছায় এখানে মাথা মুণ্ডন করেন। তবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত অম্বানির তিরুমালা মন্দিরে এই প্রথায় অংশগ্রহণ দীর্ঘদিনের ঐতিহ্যকেই প্রতিফলিত করেছে। পাশাপাশি বুঝিয়েছে, দেবতার দিব্য উপস্থিতিতে জাগতিক পরিচিতি ও পার্থিব সম্পদ গৌণ,সেখানে ব্যক্তিসত্তা নগণ্য।

এই দর্শন শেষে মন্দির চত্বরের রঙ্গনায়কুলা মণ্ডপে বৈদিক পণ্ডিতরা তাঁকে ‘বেদ আশীর্বচন’ তুলে দেন। এখানেই শেষ নয়, মন্দির কর্তৃপক্ষ অনন্ত অম্বানিকে ‘শ্রীভারী তীর্থ প্রসাদ’ ও একটি আনুষ্ঠানিক রেশমি শাল দিয়ে সম্মানিত করেন।

মন্দির কর্তৃপক্ষকে ২৫টি বৈদ্যুতিক বাস উপহার দেবে রিলায়েন্স
এদিন কেবল ভক্তি নিবেদন করেই থেমে থাকেননি অনন্ত অম্বানি। পাশাপাশি তিরুমালা তিরুপতি দেবস্থানম (TTD)-এর জন্য বড় অনুদানের ঘোষণা করেছেন তিনি। তিরুমালার পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থাকে আরও জোরদার করতে উদ্যোগ নিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। অনন্ত অম্বানির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭.৫ কোটি টাকা মূল্যের ২৫টি বৈদ্যুতিক (EV) বাস দান করা হবে মন্দিরে। তিনি আরও জানান যে, এই বাসগুলি চালানোর জন্য প্রয়োজনীয় ৫০ জন চালকের বেতন ও অন্যান্য ভাতার দায়িত্বও কোম্পানি বহন করবে।

পাশাপাশি, নতুন বাসগুলি সুষ্ঠু পরিচালনার জন্য ইভি চার্জিং স্টেশন স্থাপনেও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মন্দির প্রশাসনকে সহায়তা করবে। তিরুমালায় পরিবেশবান্ধব পরিবহণ পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এই উদ্যোগ তুলবে।

ভগবানের কাছে সবাই সমান
অনন্ত অম্বানির এই চুল উৎসর্গের ঘটনা সাধারণ মানুষের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। ধনকুবের মুকেশ অম্বানির পুত্র হয়েও সমস্ত বৈষয়িক আভিজাত্য দূরে সরিয়ে রেখে সাধারণ ভক্তদের লাইনে দাঁড়িয়ে এই আচার পালন করা এটাই মনে করিয়ে দেয় যে, ভগবান ভেঙ্কটেশ্বরের ভক্তি ও বিনম্রতাই ঈশ্বরের কাছে পৌঁছনোর শেষ কথা।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *