বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর


এস্তাদিও মন্টেরে: জার্মানির পর আরও এক শক্তিধর ফুটবল খেলিয়ে দেশ এবার বিশ্বকাপ (FIFA World Cup 2026) থেকে ছিটকে গেল। বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস (Netherlands vs Morocco), রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর। ঠিক যেন আগের ম্য়াচেরই রিপিট টেলিকাস্ট হল। নির্ধারিত সময়ে ১-১ ছিল খেলার ফল। ম্য়াচ গড়াল অতিরিক্ত মিনিটে। সেখানেও কোনও দল গোল করতে পারেনি। এরপর পেনাল্টি শ্যুট আউটে নিজেদের সবচেয়ে খারাপ পারফরম্য়ান্সটি দেখাল ডাচ ফুটবল। পাঁচটি শটের মধ্য়ে মাত্র ২টো শট জালে জড়াতে পেরেছেন তাঁদের ফুটবলাররা। অন্য়দিকে মরক্কোর ৩ ফুটবলার বল জালে জড়িয়েছেন। শেষ পর্যন্ত নক আউটের শেষ ষোলোয় জায়গা পাকা করে নিল মরক্কো।

ইউরোপের শক্তিধর দেশগুলো কি বাড়তি চাপে পড়ে যাচ্ছে এবার নক আউটে? নইলে ফুটবল বিশ্বের সোনালী অধ্যায় যে দলগুলোর ছিল একটা সময়ে সেই জার্মানদের এই পরিস্থিতি কেন? এমনকী টাই ব্রেকারে তো আরও বাজে পরিস্থিতি ডাচ ফুটবলের। খেলার শুরু থেকেই দুই দল একে অপরের অর্ধে বারবার আক্রমণ শানাচ্ছিল। কিন্তু কোনও দলই গোলমুখ খুলতে পারছিল না। প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়। ডাচ ফুটবলের অধঃপতনের ছবিটা এদিনের খেলা থেকেই স্পষ্ট। গোটা ম্য়াচে মাত্র ৭টি শট নিতে পেরেছেন ডাচ ফুটবলাররা। অন্য়দিকে ১২টি শট নিয়েছিলেন মরক্কোর ফুটবলাররা। এমনকী বল পজিশনে ৭০ শতাংশ নিয়ন্ত্রণে ছিল মরক্কোর ফুটবলারদের। নিখুঁত পাসের ক্ষেত্রেও মরক্কো এগিয়ে ছিল নেদারল্যান্ডসের থেকে। ডে জং, গাকপো, ব্রেবং কেউই ছাপ ফেলতে পারেননি মরক্কোর ডিফেন্সের সামনে। খেলার ৭২ মিনিটের মাথায় নেদারল্যান্ডস অবশ্য খেলায় এগিয়ে গিয়েছিল। এখান থেকে ডিফেন্স একটু শক্ত রাখলেই ম্যাচ জয় নিশ্চিত ছিল রোনাল্ড কোম্য়ানের ছেলেদের। কিন্তু অতিরিক্ত সময়ে দুরন্ত গোলে ম্য়াচ মরক্কোর হয়ে সমতা ফেরান ইশা ডিওপ। খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানেও বেশ কয়েকটি কর্নার, ফ্রি কিক পেলেও তা কাজে লাগাতে পারেনি নেদারল্যান্ডস। রেফারি পেনাল্টি শ্যুট আউটের ঘোষণা করেন। 

টাইব্রেকারে এর আগে জার্মানি প্যারাগুয়ের বিরুদ্ধে হেরে ছিটকে গিয়েছে বিশ্বকাপ থেকে। ডাচ ফুটবলারা তা থেকে হয়ত কিছুই শিক্ষা নেননি। একটি শট আটকে দেন মরক্কোর গোলরক্ষক বুনৌ। আরও দুটো শট পোস্টের বাইরে মারেন ডাচ ফুটবলাররা। অন্য়দিকে মরক্কোরও দুজন বারের বাইরে মারেন শট। শেষ পর্যন্ত ২০১০ সালের রানার্স আপরা পেনাল্টিতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *