Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে


নিউ ইয়র্ক: বিশ্বকাপে (FIFA World Cup 2026) ফ্রান্সের অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে। গ্রুপ পর্বে শীর্ষে থেকে নক আউটে জায়গা করে নেওয়ার পর এবার সুইডেনের বিরুদ্ধেও ৩-০ ব্যবধানে একপেশে জয় ছিনিয়ে নিয়েছে ফরাসি ব্রিগেড। আর এই জয়ের অন্য়তম কারিগর কিলিয়ান এমবাপে। ফরাসি অধিনায়ক চলতি বিশ্বকাপে নিজের ষষ্ঠ গোল করে ফেললেন। সোনার বুট পাওয়ার দৌড়ে এই মুহূর্তে লিওনেল মেসির (৬) সঙ্গে যুগ্মভাবে তালিকায় শীর্ষে রয়েছেন এমবাপে। তবে সুইডেনের বিরুদ্ধে ম্যাচের পর আরও দুটো রেকর্ড গড়ে ফেলেছেন এমবাপে। 

বিশ্বকাপের ইতিহাসে এমবাপে বর্তমানে ১৮টি গোল করে ফেলেছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল করার নিরিখে ১৯টি গোল করে শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। ফরাসি তারকা মেসির ঠিক পরেই রয়েছেন। তবে তার থেকেও বড় বিশ্বকপের নক আউটে সর্বাধিক গোলের মালিক হয়ে গিয়েছেন এমবাপে। ২৮ বছর বয়সি ফরাসি ফরোয়ার্ড বিশ্বকাপের নক আউট পর্বে ১০ গোল করে ব্রাজিলের রোনালদো নাজারিও ও লিওনিদাস দুজনকেই ছাপিয়ে গিয়েছেন। দুজনেই ৮টি করে গোল করেছিলেন নক আউট পর্বে। ফ্রান্সের হোসে ফন্টেইন ও কিংবদন্তি পেলে বিশ্বকাপের নক আউটে ৭টি গোল করেছিলেন। লিওনেল মেসি বিশ্বকাপের নক আউটে এখনও পর্যন্ত মোট ৫টি গোল করেছেন। তবে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নক আউট পর্যায়ে একটিও গোল করতে পারেননি আশ্চর্যজনকভাবে।

 

সুইডেনের বিরুদ্ধে এমবাপের খেলা দেখে মুগ্ধ কোচ দিদিয়ের দেঁশও। খেলার দ্বিতীয়ার্ধের শেষের দিকে এমবাপেকে তুলে নিয়েছিলেন দেঁশ। ফরাসি অধিনায়ক যখন মাঠ ছাড়ছেন তখন কোচ দেঁশও দু হাত দিয়ে অভিবাদন জানিয়েছিলেন মাথা নীচু করে তাঁর দলের অধিনায়ককে। এমনকী পরে সাংবাদিক বৈঠকে এসে দেঁশ বলেন, ‘এমবাপে কখনওই রেকর্ডের জন্য খেলে না। ও ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে এসেছে দলের জন্য। যা ওকে বিশ্বমানের ফুটবলার হিসেবে তৈরি করেছে।’

সুইডেনের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ের সঙ্গে সঙ্গে ফ্রান্স আরও একটি নজির গড়েছে। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা পাঁচটি ম্য়াচে ৩ বা তার বেশি গোল নক আউটে করার নজির গড়ল ফরাসি ব্রিগেড।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *