কলকাতা: রাজ্যে পালাবদলের পরে একাধিক ক্ষেত্রে বদল আনা হচ্ছে। এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
আরও পড়ুন,অন্নপূর্ণা যোজনার আজ টাকা ঢুকবে অ্যাকাউন্টে, কতজনের ‘নাম নথিভুক্ত’ হল? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিন শমীক ভট্টাচার্য বলেন, বিজেপির ভাবনা সারা দেশজুড়ে, সরকারি চাকরি হিসেবেই গণ্য করা হয়, সেটা করা যায় কিনা পশ্চিমবঙ্গে, তার জন্য আমি চিন্তা ভাবনার কথা বলেছি। এবং আমাদেরও উচ্চশিক্ষা মন্ত্রী মনে করেন, বিজেপি শাসিত বহু রাজ্যে, এটা আছে। পশ্চিমবঙ্গে করা যায় কিনা, সরকার এটা নিয়ে চিন্তাভাবনা করছে।
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পরে বিভিন্ন ক্ষেত্রে পুরনো কমিটিগুলি ভেঙে দিয়েছে সরকার। এবার কি কলকাতা বইমেলাতেও বদল আসছে ? এনিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। এবার ওই প্রসঙ্গেই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মহাজাতি সদনে এক অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘কলকাতা বইমেলা নিঃসন্দেহে ভারতবর্ষের মানুষের একটা নির্দিষ্ট আবেগে গিয়ে পৌঁছেছে। একইসঙ্গে এই বইমেলা সংগঠিত করতে গিয়ে, কিছু ক্ষোভ মানুষের মধ্যে থাকে। ভিন্ন প্রকাশকদের মধ্যে থাকে। জায়গা না পাওয়ার জন্য কিছু মানুষ প্রতিবাদ করে। যেকোনও সংগঠন করতে গেলেই সেখানে কিছু সমস্যা থাকবে। বিচ্যুতি থাকবে। আমি কোনও দলের কথা বলতে পারি, সরকারের কথা নয়, কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে যে সরকারগুলি চলেছে, সেগুলি একটা দলের সরকার ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি। …আমাদের দলে এই ধরণের কোনও অ্যাজেন্ডা নেই। এই ধরণের কোনও কর্মসূচি নেই। যারা এর মধ্যে যাবেন, তাঁরা বিপদে পড়বেন। দেখুন অস্পশ্যতার কোনও স্থান নেই। রাজনৈতিক অস্পৃশ্যতা আছে এবং সাহিত্য জগতেও একটা অস্পৃশ্যতা আছে। মতপ্রকাশের অধিকার তো সকলের আছে।’
অপরদিকে, ২১ জুলাই ধর্মতলায় সমাবেশ করতে পারবে না কোনও তৃণমূলই, ‘২১ জুলাই ধর্মতলার সভায় অনুমতি নয়’, জানিয়ে দিলেন CP, ‘ঋতব্রত-তৃণমূল’, কিংবা ‘কালীঘাট তৃণমূল’, অনুমতি পেল না কেউ। এই ইস্যুতে শমীক ভট্টাচার্য বলেন, আদালত যেখানে অনুমতি দেয়নি, সেখানে আমরা কী বলব ? আমরা তো আদালতের দরজায় যেতাম, মিটিং মিছিল করবার জন্য, তৃণমূলকে কেন অনুমতি দেয়নি, তৃণমূল কী আবেদন করেছিল, কীভাবে আবেদন করেছিল, সে সম্পর্কে মহামান্য আদালতই বলতে পারে। আদালত যেখানে বলেছে, সেখানে আমরা কী বলতে পারি ?’
TMC News: অপরূপার বাড়িতে প্রায় ৬ ঘণ্টা তল্লাশি অভিযানের পর সাকির আলিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এল NIA
