Headlines

Baruipur Incident: বারুইপুরকাণ্ড – পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার


পার্থপ্রতিম ঘোষ, বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হল এই ৮ জনকে। গতকালই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ১৮ জনকে। এই নিয়ে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় গ্রেফতারি বেড়ে হল ২৬। 

বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, নিহত প্রভাসই মূল অভিযুক্ত। এনকাউন্টারে নিহত প্রভাস মণ্ডলই মূল অভিযুক্ত, দাবি পুলিশের। ‘ঘটনার দিন প্রভাসই নাবালিকাকে নিয়ে আসে। প্রভাসই নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ ও খুন করে। প্রভাসই নাবালিকার দেহ পুকুরে ফেলেছিল’, দাবি পুলিশের। অপরাধের পাণ্ডা প্রভাস মণ্ডল, সঙ্গে ছিল ৩ জন, দাবি পুলিশের। আগেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ‘বারবার বিভ্রান্তিকর বয়ান দিচ্ছিল প্রভাস মণ্ডল। সেই জন্যই প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে যাওয়া হয়। পুনর্নির্মাণের সময়ে পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি প্রভাসের। আত্মরক্ষার্থে প্রভাসকে পাল্টা গুলি’, দাবি পুলিশের। 

বারুইপুরকাণ্ড – ‘পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনতাই’, কী ঘটেছিল এনকাউন্টারের রাতে?

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে অভিযুক্তের মৃত্য়ু হল এনকাউন্টারে। পুলিশ সূত্রে খবর, বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলই। সেই নাবালিকাকে আটকে রেখে নির্যাতন চালায়। খুনও করে সে। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার গভীর রাতে পুনর্নির্মাণের সময় পুলিশের থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করলে, পাল্টা গুলিতে মৃত্য়ু হয় তার। বারুইপুরে নাবালিকা যৌন নির্যাতন খুনের ঘটনার ৩ দিনের মাথায়  এনকাউন্টারে মৃত্য়ু হয়েছে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। 

নাবালিকাকে আটকে রেখে নির্যাতন থেকে খুন, পুলিশ সূত্রে দাবি, পুরোটাতেই জড়িত ছিল প্রভাস মণ্ডল নিজে। প্রথমত তাকে দেখা গেছিল সিসিটিভিতে, নাবালিকার সঙ্গে। তারপর, প্রভাসই দেখিয়ে দিয়েছিল কোথায় ফেলা হয়েছে বস্তাবন্দি দেহ। পুলিশ সূত্রে দাবি, বারবার তদন্তকারীদের বিভ্রান্তিকর বয়ান দিচ্ছিল সে। তা থেকেই জোরালো হয় সন্দেহ। বারুইপুরে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্য়ু হল এনকাউন্টারে। পুনর্নির্মাণের সময় পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস মণ্ডল। আর এরপরই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। 

বারুইপুরকাণ্ডে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল নাবালিকাকে ধর্ষণ-খুনের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এই এনকাউন্টারকে ছেলের দুষ্কর্মের ফল হিসেবেই দেখছেন নিহত প্রভাস মণ্ডলের মা। নিহতের স্ত্রী বলছেন, স্বামী দোষ করেছেন তাই গুলি খেয়েছে। অন্যদিকে, মূল অভিযুক্তের এনকাউন্টার হওয়ার পর খুশি নিহত নাবালিকার পরিবার। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *