Jhalmuri Song : ‘দাবাং’ থেকে ‘রকস্টার’ দিলীপ! ‘ঝালমুড়ি’ নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও


কলকাতা : ২০২৬ এর বিধানসভা নির্বাচনে প্রচারে পশ্চিমবঙ্গে এসে ঝালমুড়ি খান প্রধানমন্ত্রী মোদি। আর সেই থেকেই ট্রেন্ডিং-এ বঙ্গের এই খাবার। রাজ্য রাজনীতিতেও বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার এই ঝালমুড়ি নিয়ে গান প্রকাশিত হতে চলছে। গানটি গাইছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী ও খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ।

রাজনৈতিক নেতাদের সুপ্ত প্রতিভা সম্পর্কে আমরা আগে থেকেই অবগত। বহু নেতাই ভাল লেখক, গায়ক, আবার কেউ কেউ ভাল ছবিও আঁকেন। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন দিলীপ ঘোষ। রাজনীতির মঞ্চে তাঁর পরিচয় একজন স্পষ্টভাষী নেতা হিসেবে। যে কোনও বিষয় নিয়ে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বিতর্কের কেন্দ্রে থাকা এই মানুষটি আজ রাজনীতির ময়দান থেকে গানের ময়দানে পা রাখলেন। সুতরাং, দিলীপ ঘোষকে এখন বাংলার মানুষ ‘দাবাং’ থেকে রকস্টার-এর ভূমিকায় দেখবে।    

রাজনৈতিক জীবনের বহু চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে রাজ্যের মন্ত্রীরূপে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ। রাজনীতির সেই চেনা কড়া মেজাজ ছেড়ে সম্পূর্ণ অন্য রূপে ধরা দিলেন তিনি। ঝালমুড়ি নিয়ে এবার গান শোনা যাবে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কণ্ঠে। খুব শীঘ্রই গোটা বাংলার মানুষ দিলীপ ঘোষের গলায় শুনতে পাবেন ঝালমুড়ি নিয়ে গান। সোমবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সোজা চলে যান চিনার পার্কের কাছে একটি স্টুডিওতে। সেখানেই ঝালমুড়ি নিয়ে গানে গলা মেলালেন তিনি। 

আরও পড়ুনচর্চায় এখন ‘ঝালমুড়ি’ ! নিজের হাতে বানিয়ে প্রধানমন্ত্রীকে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, তারপর যা ঘটল…

এই ঝালমুড়ি গানের পেছনে রয়েছে একটি বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপট। ২০২৬ -এর বঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন ঝাড়গ্রামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের প্রচারের ফাঁকেই ঝাড়গ্রামের রাস্তার ধারে একটি দোকান থেকে ঝালমুড়ি খান প্রধানমন্ত্রী। ব্যস, তারপর থেকেই রাজনৈতিক মহলে এই খাবারটি রাতারাতি ‘সুপারহিট’ হয়ে যায়। বঙ্গ থেকে পারি দেয় দিল্লিতেও। প্রধানমন্ত্রীর সঙ্গে NDA জোটের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঝালমুড়ি বানিয়ে খাওয়ান সবাইকে। সোশ্যাল মিডিয়াতে আজও ট্রেন্ডিং বাংলার ঝালমুড়ি। 

ঝালমুড়ি নিয়ে গান বাঁধলেন শিল্পী লোকেশ গিরি এবং তার স্ত্রী শিল্পী রিমাশ্রী। সোমবার ইকোপার্কে প্রাতঃভ্রমণ সেরে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ চলে যান সেই গান রেকর্ড করতে। মন্ত্রীর এই গানের রেকর্ডিং-এর ভিডিও সমাজমাধ্যমে আসতেই তা ব্যাপক ভাইরাল হয়েছে। খুব শীঘ্রই দিলীপ ঘোষের ঝালমুড়ি নিয়ে গাওয়া গান প্রকাশিত হতে চলেছে। এবার সংগীত শিল্পী হিসাবে দেখা যাবে দিলীপ ঘোষকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *