Headlines

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?


কলকাতা: অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের আওতায় উপভোক্তাদের তথ্য যাচাই (ভেরিফিকেশন) প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে আর্থিক সহায়তার টাকা পাঠানো হবে।

সরকারি সূত্রের দাবি, প্রকল্পে কোনও অযোগ্য ব্যক্তি যাতে সুবিধা না পান, সেই লক্ষ্যেই ভেরিফিকেশন প্রক্রিয়ার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আবেদনকারীদের নথি, পরিচয় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যাঁদের তথ্য সঠিক বলে প্রমাণিত হবে, তাঁরাই প্রকল্পের সুবিধা পাবেন।         

শুভেন্দু অধিকারী রবিবার অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা দেন। তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে। গেল গেল রব তোলার দরকার নেই। সবাই পাবেন।

তিনি বলেন, ‘কাউকেই চিন্তা করার কোনও কারণ নেই। ৫০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে ৯ মাস লাগিয়ে দিয়েছিল। ১ কোটি ২০ লক্ষ লোককে তো দেড়মাসে দিয়ে দিয়েছি। বাকি যারা যোগ্য, তাঁরা পাবেন।অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন ৩০ শে অগাস্ট অবধি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে ৩৫-৪০ হাজার মহিলারা পেয়েছেন। বাকি যদি প্রয়োজন হয় আরও ২ হাজার, ৫ হাজার, ৭ হাজার প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন’।                            

এদিকে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করার নির্ধারিত দিনও জানানো হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত আবেদন যাচাইয়ের কাজ শেষ করতে হবে। এরপর প্রস্তুত হবে চূড়ান্ত উপভোক্তা তালিকা।                   

অনেক আবেদনকারীর মনে প্রশ্ন, টাকা কবে মিলবে? সরকারি সূত্রের ইঙ্গিত, ভেরিফিকেশন শেষ হওয়ার পর চূড়ান্ত তালিকা অনুমোদিত হলেই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। তবে অর্থপ্রদানের নির্দিষ্ট তারিখ সরকারিভাবে আলাদা করে জানানো হবে।

প্রশাসনের তরফে আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, কোনও গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট দফতরের ঘোষণার উপর ভরসা করতে। যদি কোনও নথিতে অসঙ্গতি থাকে, তা দ্রুত সংশোধন করারও আবেদন জানানো হয়েছে।

অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে আগ্রহ বাড়ছে। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরই লক্ষ লক্ষ উপভোক্তা কবে টাকা পাবেন, সেদিকেই এখন নজর সকলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *