8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?


Salary News : গত বছর অক্টোবরেই অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) সম্মতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন চলছে তারই সুপারিশের কাজ। ইতিমধ্যেই কমিশনের কাছে বেতন পরিকাঠামো সংস্কারের জন্য একাধিক দাবি করেছে কর্মী সংগঠনগুলি। যার ভিত্তিতে সুপারিশ করবে অষ্টম বেতন কমিশন। জেনে নিন, ডিএ (DA), বেতন বৃদ্ধি (Salary Hike), বাড়ি ভাড়া ভাতা (HRA) ছাড়াও আরও কী কী বাড়তে চলছে এবার। 

কারা থাকে এই অষ্টম বেতন কমিশনে
অষ্টম বেতন কমিশনের নিয়ম মেনে কমিটিতে একজন চেয়ারপার্সন, একজন অস্থায়ী সদস্য ছাড়াও একজন্য মেম্বার সেক্রেটারি থাকেন। এদের দায়িত্ব থাকে একবার কমিশন ঘোষণা হওয়ার ১৮ মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোয় পরিবর্তনের সুপারিশ করা। পরবর্তীকালে সেই সুপারিশে সিলমোহর দেবে কেন্দ্রীয় সরকার। তারপরই শুরু হবে বর্ধিত বেতন অ্যাকাউন্টে পড়ার কাজ। 

বেতন পরিকাঠামোয় পরিবর্তনের আগে এই বিষয়গুলি মাথায় রাখতে হয় কমিশনকে
১ মনে রাখবন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বদলের আগে দেশের আর্থিক অবস্থা, রাজকোষে সঞ্চিত অর্থের বিষয় মাথায় রাখা হয়। 
২ বেতন বৃদ্ধির ক্ষেত্রে অবশ্য়ই দেখতে হবে প্রয়োজনীয় আর্থিক পরিকাঠামো সরকারের আছে কিনা।
৩ কারণ অষ্টম বেতন কমিশনের এই সুপারিশ রাজ্য সরকারের বাজেটের ওপরও প্রভাব ফেলবে, সেদিকেও নজর দিতে হয়।

এবার বেতন কাঠামো কী কী পরিবর্তন আসতে পারে
১ বেতনে বদল : অষ্টম বেতন কমিশনের ফলে পে ম্য়াট্রিক্স, স্যালারি স্ট্রাকচারে পরিবর্তন আসতে পারে।
২ ভাতায় পরিবর্তন : বেতন ছাড়াও এবার বাড়ি ভাড়া ভাতা, মহার্ঘ ভাতায় পরিবর্তন হতে পারে।
৩ অন্য়ান্য সুবিধা : এ ছাড়াও ইনক্রিমেন্ট, প্রোমোশনের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে এবার।
৪ বেতন বৈষম্য : এবার বেতন বৈষম্য দূর করার দাবি তুলেছে কর্মী সংগঠনগুলি

কারা অষ্টম বেতন কমিশন পাওয়ার যোগ্য
১ কেন্দ্রীয় সককারি কর্মী, ইন্ড্স্ট্রিযাল নন ইন্ডাস্ট্রিয়াল
২ অল ইন্ডিয়া সার্ভিসেসের কর্মীরা বা সিভিল সার্ভেন্টরা
৩ ডিফেন্স সার্ভিসে কর্মরত ব্যক্তিরা
৪ ইন্ডিয়ান অডিট ও অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের কর্মীরা
৫ দেশের নিয়ন্ত্রক সংস্থা যেমন RBI-এর কর্মীরা।
৬ দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টের কর্মীরা
৭ হাইকোর্টের কর্মীরা
৮ কোর্টের সঙ্গে যুক্ত জুডিশিয়াল অফিসাররা এই নতুন বেতন কমিশনের সুবিধা পাওয়ার যোগ্য। 

আরও পড়ুন : বাড়তে পারে সরকারি কর্মীদের বাড়ি ভাড়া ভাতা, অষ্টম বেতন কমিশনে বড় আপডেট

 

   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *