Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?


নয়াদিল্লি: ভারতীয় দলের (Indian cricket team) দুই মহাতারকা ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli), উভয়েই লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেছেন। তাও সেই ম্যাচে টিম ইন্ডিয়া পরাজিতই হয়। দুই তারকা মূলত রোহিত শর্মার ভবিষ্যৎ ঘিরেই প্রবল জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এরপরে রোহিতকে কি আদৌ আর ভারতের হয়ে খেলতে দেখা যাবে? দেখা গেলেও সেটা কবে?

ইংল্যান্ড সিরিজ়ের পর ভারতীয় দল জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ় খেলবে। তারপরে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে টেস্ট সিরিজ়ও। কিন্তু রোহিত বা বিরাট, কাউকেই সেই সফরগুলিতে ভারতের হয়ে খেলতে দেখা যাবে না। দুই তারকাই কিন্তু আন্তর্জাতিক টেস্ট এবং টি-২০, উভয় ফর্ম্যাট থেকেই অবসর নিয়ে নিয়েছেন। তাহলে রো-কোকে আবার কবে ভারতের হয়ে খেলতে দেখা যেতে পেরে? উত্তর সেপ্টেম্বরে। 

চলতি বছরে সেপ্টেম্বরের শেষের দিকে ভারত সফরে আসবে ক্যারিবিয়ান দল। সীমিত ওভারের সেই সিরিজ়ে ওয়ান ডে এবং টি-২০ ফর্ম্যাটে দুই দল একে অপরের মুখোমুখি হবে। সেই সিরিজ়েই রোহিত, বিরাটকে আবার ভারতীয় দলে দেখা যেতে পারে। ২৭ সেপ্টেম্বর তিরুঅন্ততপুরমে এই সিরিজ়ের প্রথম ম্যাচ। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় ওয়ান ডেতে মুখোমুখি হবে। এরপরে নিউ চণ্ডীগড়ে আয়োজিত হবে সিরিজ়ের শেষ ওয়ান ডে। এই তিনটি ম্যাচই দুপুর দুইটো নাগাদ শুরু হবে। এখানেই রো-কো খেলবেন বলে আশা করা যায়। অর্থাৎ দুই মহাতারকাকে টিম ইন্ডিয়ার জার্সিতে ফের একবার দেখতে সমর্থকদের দুই মাসেরও অধিক সময় অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন:- দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের 

তবে সেই সিরিজ়ে কি রোহিত থাকবেন? লর্ডস ওয়ান ডের আগে শোনা গিয়েছিল রোহিতকে নাকি বিশ্বকাপের দলের জন্য দৌড়ে রাখছেন না ভারতীয় নির্বাচকরা। তাঁরা রোহিতকে লর্ডস ওয়ান ডের পর আর ভারতীয় দলে সুযোগ দেবেন না। তবে ‘হোম অফ ক্রিকেটে’ ১৩৮ রানের অনবদ্য ইনিংস খেলেই এইসব জল্পনা-কল্পনা নিয়ে মুখ খোলেন ‘হিটম্যান’ স্বয়ং। 

তাঁকে বলতে শোনা যায়, ‘আমার কাজ ভাল ব্যাটিং করা, দেশের প্রতিনিধিত্ব করা। যবে থেকে আমি অভিষেক ঘটিয়েছি, তবে থেকেই বাইরের বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে। যতক্ষণ আমি এখানে আছি, এসব চলতেই থাকবে। আমার কাছে এগুলি কোনও গুরুত্ব রাখে না। যেটা গুরুত্ব রাখে তা হল আমি মাঠে কী করি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি, আমার দলের সাফল্যে অবদান রাখার চেষ্টা করি। এখন আমি শুধু এই দিকেই মনোযোগ দিচ্ছি। আর এই বাইরের কথাবার্তাগুলো চলুক, এগুলো না হলে তো মজাই হবে না। আমার কাজ মাঠের ভেতরে আর বাকিদের মাঠের বাইরে।’ মোট কথা রোহিতের ভবিষ্যৎ ঘিরে যে জল্পনা অব্যাহত, তা বলাই বাহুল্য়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *