Headlines

অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট


কলকাতা: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম সাম্প্রতিক সময়ে ওঠানামা করলেও, শনিবার (২৫ জুলাই) দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের খুচরো দামে কোনও পরিবর্তন হয়নিরাষ্ট্রায়ত্ত্ব তেল বিপণন সংস্থাগুলি (OMCs) ২৫ মে যে মূল্য নির্ধারণ করেছিল, সেই দামই এখনও কার্যকর রয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও ভারতের সাধারণ গ্রাহকরা আপাতত মূল্যবৃদ্ধির ধাক্কা থেকে রেহাই পাচ্ছেন।

বর্তমানে দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামে সামান্য পার্থক্য রয়েছে, যা স্থানীয় কর ও ভ্যাটের ওপর নির্ভর করে। কলকাতায় শনিবার পেট্রোলের দাম লিটারপ্রতি ১১৩.৫১, আর ডিজেলের দাম ৯৯.৮২। রাজধানী দিল্লিতে পেট্রোল ১০২.১২ এবং ডিজেল ৯৫.২০। মুম্বইয়ে পেট্রোল ১১১.২১, ডিজেল ৯৭.৮৩। চেন্নাইয়ে পেট্রোল ১০৯.১০ এবং ডিজেল ১০০.৯২।

এছাড়া বেঙ্গালুরুতে পেট্রোল ১১১.২৫, হায়দরাবাদে ১১৫.৭৩, জয়পুরে ১১৩.৯৭, পটনায় ১১৩.৩৭ এবং ভুবনেশ্বরে ১০৯.২৭ লিটারপ্রতি বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন শহরে স্থানীয় কর কাঠামোর কারণে দামে এই পার্থক্য দেখা যায়

এদিকে পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপর চাপ তৈরি হয়েছেযুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর টানা ১৪তম দিন সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইরানের হামলা এবং মার্কিন অবস্থানের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হলেও, তার সরাসরি প্রভাব এখনও ভারতের খুচরো জ্বালানির দামে পড়েনি

শহরভিত্তিক পেট্রোল ও ডিজেলের দাম ( ABP NEWS সূত্রে প্রাপ্ত দাম )

শহরের নাম পেট্রোলের দাম ডিজেলের দাম
দিল্লি ১০২.১২ টাকা ৯৫.২০ টাকা
মুম্বাই ১১১.২১ টাকা  ৯৭.৮৩ টাকা
কলকাতা ১১৩.৫১ টাকা ৯৯.৮২ টাকা
বেঙ্গালুরু ১১০.৯৩ টাকা ৯৮.৮০ টাকা
চেন্নাই ১০৭.৭৭ টাকা ৯৯.৫৫ টাকা
পাটনা ১১৩.৩৫ টাকা  ৯৯.৩৬ টাকা
চণ্ডীগড় ১০১.৫১ টাকা ৮৯.৪৭ টাকা
হায়দ্রাবাদ ১১৫.৬৯ টাকা ১০৩.৮২ টাকা
ভুবনেশ্বর ১০৮.৯৭ টাকা ১০০.৬৮ টাকা

ভারতে পেট্রোল ও ডিজেলের দাম একাধিক বিষয়ের উপর নির্ভর করে। প্রধান কারণগুলি হল

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম

ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৮৫%-এর বেশি আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বাড়লে বা কমলে তার প্রভাব জ্বালানির দামের উপর পড়ে

ডলারের নিরিখে টাকার বিনিময় হার (Exchange Rate)

অপরিশোধিত তেল মার্কিন ডলারে কেনা হয়। তাই ডলারের তুলনায় টাকা দুর্বল হলে একই পরিমাণ তেল কিনতে বেশি খরচ হয়, ফলে জ্বালানির দাম বাড়তে পারে।

কেন্দ্রীয় আবগারি শুল্ক (Central Excise Duty)

কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক আরোপ করেএই কর বাড়ানো বা কমানোর ফলে খুচরো দামও বদলে যায়

রাজ্য সরকারের ভ্যাট (VAT)

প্রতিটি রাজ্য আলাদা হারে ভ্যাট ধার্য করে। তাই কলকাতা, দিল্লি, মুম্বই বা চেন্নাইয়ে জ্বালানির দাম এক নয়।

তেল বিপণন সংস্থার (OMCs) খরচ ও মার্জিন

ইন্ডিয়ান অয়েল (IOC), ভারত পেট্রোলিয়াম (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL)-এর পরিবহণ, সংরক্ষণ, ডিলার কমিশনব্যবসায়িক মার্জিনও চূড়ান্ত দামে যোগ হয়

ভূ-রাজনৈতিক পরিস্থিতি (Geopolitical Events)

যুদ্ধ, নিষেধাজ্ঞা, বা তেল উৎপাদনকারী দেশগুলির সংঘাত (যেমন মধ্যপ্রাচ্যে উত্তেজনা) বিশ্ববাজারে তেলের সরবরাহে প্রভাব ফেলে, যার ফলে ক্রুড অয়েলের দাম বাড়তে বা কমতে পারে।

সরকারের মূল্য নীতি

কখনও কখনও সাধারণ মানুষের উপর চাপ কমাতে কেন্দ্র বা রাজ্য সরকার কর কমায় বা তেল সংস্থাগুলি দাম স্থির রাখে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও দেশে সঙ্গে সঙ্গে তার প্রভাব নাও পড়তে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *