LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম


এগিয়ে আসছে ১৬ অগাস্ট। এলপিজি গ্রাহকদের গ্যাস সিলিন্ডারের সরবরাহ বজায় রাখতে এই তারিখের মধ্যেই করাতে হবে ই-কেওয়াইসি। সেই সঙ্গে ভর্তুকি চালু রাখতেও এই কাজ মাস্ট। অনলাইন এবং অফলাইন- দুই ভাবেই ই-কেওয়াইসি করা যাবে।  বিভিন্ন প্রতিবেদনে এই সংক্রান্ত বিভিন্ন খবর সামনে আসছে।  বলে হচ্ছে, এই নির্দিষ্ট দিনের মধ্যে ই-কেওয়াইসি না করলে, Indane, Bharat Gas ও HP Gas গ্রাহকদের ক্ষেত্রে বড় সমস্যা হবেই। সিলিন্ডার বুকিং বা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বড় সমস্যায় পড়তে হতে পারে।  তাই শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে এখনই e-KYC করে নিন। 

 e-KYC করার শেষ তারিখ ১৫ না ১৬ আগস্ট? নানা প্রতিবেদনে নানা তারিখের উল্লেখ রয়েছে। তবে  নিজের LPG সংযোগের e-KYC স্ট্যাটাস দ্রুত যাচাই করে নেওয়াই সবচেয়ে নিরাপদ। অনেক প্রতিবেদনে দাবি, এই তারিখের মধ্যে  e-KYC সম্পূর্ণ না করলে সঙ্গে সঙ্গে LPG সংযোগ বাতিল হয়ে যাবে। তবে এমনটা নাও হতে পারে। তবে যাঁরা ভর্তুকি পান, সমস্যা তাদের ক্ষেত্রে হতে পারে।  e-KYC সময়ের মধ্যয়ে সম্পূর্ণ না  হলে  ভর্তুকিযুক্ত LPG পরিষেবা পেতে অসুবিধে হতে পারে। 

এই বিষয়ে সম্প্রতি IndianOil-এর পক্ষ থেকে গ্রাহকদের Biometric Aadhaar Authentication (e-KYC) সম্পূর্ণ করতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তারা জানিয়েছে, ‘  এলপিজি পাওয়ার ক্ষেত্রে কোনওরকম অসুবিধে এড়াতে আজই আপনার e -KYC  সম্পন্ন করুন! IndianOil ONE অ্যাপ ব্যবহার করুন, অথবা এলপিজি সিলিন্ডার ডেলিভারির সময় ডেলিভারি কর্মীর মাধ্যমে কাজটি করিয়ে নিন, কিংবা আপনার ইন্ডেন ডিস্ট্রিবিউটরের কাছে যান। এটি দ্রুত, নিরাপদ এবং সম্পূর্ণ বিনামূল্যে।’ 

এই কাজ না করলে সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। ভবিষ্যতে সিলিন্ডার বুকিং বা সংশ্লিষ্ট সুবিধা ব্যবহারের ক্ষেত্রেও অসুবিধা হওয়ার আশঙ্কা রয়েছে। আপনি যদি IndianOil-এর  গ্রাহক হয়ে থাকেন, তাহলে Biometric Aadhaar Authentication করে ফেলতে হবে শিগগিরিই।   

LPG-র দামে ভর্তুকি পতে  ও সরকারি সুবিধা ঠিক মতো পেতে এই কাজ করতেই হবে। e-KYC সম্পূর্ণ থাকলে ভবিষ্যতে LPG পরিষেবা সংক্রান্ত জটিলতা হবে না বলেই আশা করা যায়। এছাড়া  Indane, Bharat Gas এবং HP Gas—তিন সংস্থার গ্রাহকদের ক্ষেত্রেই e-KYC যাচাই করা বাধ্যতামূলক। কোনওরকম ধন্দ থাকলে LPG distributor বা সংশ্লিষ্ট কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখে নিন।   আর নিজের LPG সংযোগের e-KYC সম্পূর্ণ হয়েছে কি না যাচাই করে নিন। তবে কোনওভাবেই কোনও অচেনা লিঙ্কে আধার, OTP বা ব্যাঙ্কের তথ্য দেবেন না।
 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *