Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস


মুম্বই: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্য বিপাকে শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার শ্রফ। বলিউডের তিন তারকাকে শোকজ নোটিস ধরাল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA). রাজ্যে পান মশলা নিষিদ্ধ হলেও, পরোক্ষে তাঁরা পান মশলার প্রচার করছেন, বিজ্ঞাপনের মুখ হয়েছেন বলে অভিযোগ। ১৫ দিনের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে। (Pan Masala Advertisement)

২০২৪ সালে পান মশলা সংস্থা VIMAL-এর ‘ইলাইচি’র বিজ্ঞাপনে দেখা যায় শাহরুখ, অজয় এবং টাইগারকে। সেই নিয়ে তাঁদের নোটিস ধরিয়েছে মহারাষ্ট্র FDA. মহারাষ্ট্র FDA-র প্রধান তুকারাম মুন্ডের তরফে হত ১১ অগাস্ট শোকজ নোটিসটি পাঠানো হয়। এই মুহূর্ত থেকে ওই বিজ্ঞাপনে মুখ দেখানো বন্ধ করতে বলা হয়েছে। ওই বিজ্ঞাপন নিয়ে যাবতীয় পোস্টও সরিয়ে দিতে বলা হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। (Shah Rukh Khan)

আরও পড়ুন: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

ন’পাতার শোকজ নোটিসে বলা হয়, ‘ওই বিজ্ঞাপনটি খুঁটিয়ে দেখে বোঝা যাচ্ছে VIMAL ব্র্যান্ডটিকে প্রোমোট করতেই বানানো হয়েছে সেটি, যা কি না আসলে পান মশলা সংস্থা। মহারাষ্ট্রে ওই ধরনের সামগ্রী তৈরি, মজুত, সরবরাহ এবং বিক্রি নিষিদ্ধ’। নোটিসে আরও বলা হয়েছে যে, বোঝাই যাচ্ছে ‘VIMAl Elaichi’ বলে প্রচার করা হলেও, আসলে VIMAL পান মশলার সঙ্গে সংযোগ তুলে ধরা হচ্ছে।

নোটিসে আরও বলা হয়েছে যে, যেভাবে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে, তাতে ‘গ্রাহকরা বিভ্রান্ত হতে পারেন’। মনে হচ্ছে, নিষিদ্ধ সামগ্রীর ওই ব্র্যান্ডটিকে ‘পরোক্ষ ভাবে প্রচার’ করা হচ্ছে। জনস্বাস্থ্য এবং নিরাপত্তার কথা মাথায় রেখেই মহারাষ্ট্রে পান মশলা নিষিদ্ধ করা হয়েছে। সেই সংক্রান্ত নিষেধাজ্ঞার নির্দেশনামাটিও তুলে ধরা হয়েছে নোটিসে।

আরও পড়ুন: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো

FDA-র মতে, ‘ইলাইচি’ বা অনুরূপ সামগ্রীর ক্ষেত্রে VIMAl ব্র্যান্ডটিকে এমন ভাবে ব্যবহার করা হচ্ছে, যাতে পান মশলা বা তামাকজাত পণ্যের পরিচিতি এবং আকর্ষণ বজায় থাকে। এটিকে পৃথক বিজ্ঞাপন হিসেবে গণ্য় না করে, নিষিদ্ধ কোনও পণ্যকে পরোক্ষ ভাবে প্রচার করা হচ্ছে বলে গণ্য করা হতে পারে।

মহারাষ্ট্র FDA-র প্রধান তুকারাম বেশ কিছু দিন ধরেই খবরের শিরোনামে। গুটখা এবং তামাকজাত দ্রব্যের বাড়বাড়ন্ত ঠেকাতে লাগাতার তল্লাশি চালাচ্ছেন তিনি। শাহরুখ, অজয় এবং টাইগারকে শুধুমাত্র নোটিসই ধরাননি তিনি, VIMAl-এর সঙ্গে তাঁদের চুক্তিপত্র, প্রচারের পরিকল্পনা, লেনদেনের রেকর্ডও চাওয়া হয়েছে। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের ক্ষেত্রে ১০ থেকে ৫০ লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে মহারাষ্ট্রে। তিন বছর পর্যন্ত কোনও বিজ্ঞাপনে কাজ নাও পেতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।

 এর আগে, ২০২২ সালে শাহরুখ, অজয়ের সঙ্গে VIMAL ‘ইলাইচি’র বিজ্ঞাপনে মুখ দেখানোয় বিপাকে পড়েন অক্ষয় কুমার। পরিস্থিতি এমন হয় যে তাঁকে ক্ষমা চাইতে হয়। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে মুখ দেখাবেন না বলেও জানান অক্ষয়।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *