Headlines

Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো


নয়াদিল্লি: ব্যালন ডি’অর, বিশ্বকাপ জয়, চ্যাম্পিয়ন্স লিগ, নিজের কেরিয়ারে সবই জিতেছেন। বিশ্বের সর্বকালের সেরাদের মধ্যে তাঁর নাম থাকবেই। তবে ৪৬ বছর বয়সে সেই রোনাল্ডিনহোই (Ronaldinho Gaucho) অবসর ভেঙে পেশাদার ফুটবলে ফিরলেন। জুন মাসেই তাঁকে সই করানোর কথা ঘোষণা করা হয়েছিল। এবার ইতালির ক্লাব রাভেন্নার হয়ে আত্মপ্রকাশ ঘটালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

ইতালিতে একদা এসি মিলানের হয়ে খেলতেন রোনাল্ডিনহো। সেই ইতালিতেই এমন এক শহরের ক্লাবে যোগ দিলেন তিনি, যেখানকার ফুটবল দলের থেকে সেই অঞ্চলের সমুদ্র সৈকত অনেক বেশি জনপ্রিয়। সেই শহরের প্রায় ছয় হাজার মানুষ প্রবল বৃষ্টিতেও ক্লাবের পতাকা, ফ্লেয়ার হাতে রোনাল্ডিনহোকে স্বাগত জানাতে এদিন উপস্থিত হয়েছিলেন।  

রাভেন্নার অন্য়তম মালিকও রোনাল্ডিনহো। এই ক্লাবে তাঁর অংশীদারিত্ব রয়েছে। সেই ক্লাবের তরফেই রোনাল্ডিনহোকে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামতে দেখা যাবে। ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এটা কোনও পাবলিসিটি স্টান্ট নয়, রোনাল্ডিনহো সত্যিই তাঁদের ক্লাবের হয়ে মাঠে নামবেন। পেশাদার হিসাবে ম্যাচ খেলবেন, তাও আবার ফ্লুমিনেজ়ের হয়ে ২০১৫ সালে পেশাদার হিসাবে নিজের শেষ ম্যাচ খেলার পর। 

আরও পড়ুন:- জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

কোথাও কোথাও দাবি করা হচ্ছে ক্লাবের হয়ে একটি ম্যাচই খেলতে পারেন রোনাল্ডিনহো, লক্ষ্য নিজের কেরিয়ারের ৩০০তম পেশাদার গোল করার। তবে এই বিষয়ে রোনাল্ডিনহো কিন্তু সরাসরি জানাননি যে তিনি একটিই ম্যাচ খেলবেন বা, ৩০০তম গোল করাই তাঁর একমাত্র লক্ষ্য। 

 

এ বিষয়ে নিজের স্বভাবচিত হাসি দিয়ে রোনাল্ডিনহোকে বলতে শোনা যায়, ‘যদি এমনটা হয়, তাহলে সেটা নিঃসন্দেহেই অত্যন্ত সুন্দর একটা মুহূর্ত হবে। তবে সত্যি বলতে এ বিষয়টা আমি জানি না। সেটা ক্লাব সভাপতি, ট্রেনারের উপর নির্ভরশীল। আমি এখানে তো বন্ধুত্বের টানে এসেছি। আমরা চাই দল যাতে ভাল পারফর্ম করে। আমি এখানে ওদের সাহায্য করতে এসেছি।’

আসলে রাভেন্নার অন্যতম মালিক ইগনাজ়িও সিপ্রিয়ানি রোনাল্ডিনহোর বন্ধু। তাঁর কথাতেই মূলত রোনাল্ডিনহো এই ক্লাবে বিনিয়োগ করেন এবং দলে খেলার জন্য রাজি হন। ইগনাজ়িও আশাবাদী এই দল গোটা শহরকে একত্রিত করবে এবং নতুন মরশুমে সমর্থকদের মুখে হাসি ফোটাবে। সিরি সি অর্থাৎ ইতালির তৃতীয় স্তরের ক্লাবটিকে সিরি এ-তে তোলাই তাঁর লক্ষ্য।   





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *