CJP Protest : ‘আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে’, চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা


জয়পুর : তাদের স্বেচ্ছাসেবকদের ওপর হামলায় অভিযুক্তদের গ্রেফতারির জন্য সময়সীমা বেঁধে দিল ককরোচ জনতা পার্টি। রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারকে ৪৮ ঘণ্টা ‘ডেডলাইন’ দিল তারা। এরমধ্যে অভিযুক্তদের না ধরা হলে রাজ্যজুড়ে বিক্ষোভে নামবে তারা। এমনই হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি। শুধু তা-ই নয়, এনিয়ে ব্যবস্থা না নেওয়া হলে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করবে তারা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, জয়পুরের যে সরকারি স্কুলে যাওয়ার পথে ককরোচ জনতা পার্টির নেতৃত্ব ও স্বেচ্ছাসেবকরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ, সেই স্কুলটি বহু বছর ধরে মোষের খোঁয়াড় থেকে পরিচালনা করা হচ্ছে। এমনই অভিযোগ তুলেছেন CJP-র সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা।

ঘটনার বিস্তারিত… 

সরকারি স্কুলের পরিকাঠামোগত মানোন্নয়নের লক্ষ্যে প্রচার চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির আওতায় বিভিন্ন জায়গায় সরকারি স্কুল পরিদর্শনে যাচ্ছেন CJP-র নেতৃত্ব ও স্বেচ্ছাসেবকরা। সেরকমই এদিন রাজস্থানের জয়পুরের একটি স্কুল পরিদর্শনের যাওয়ার পথে তাঁদের ওপর আক্রমণের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

জয়পুরের বাগরু বিধানসভা কেন্দ্রে জীর্ণ অবস্থায় থাকা একটি সরকারি স্কুলে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। হামলার জেরে তাঁদের এক স্বেচ্ছাসেবকের হাত ভেঙে গেছে বলে অভিযোগ ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কার। রামপুরা কানওয়ারপুরা গ্রামের কাছে ঘটনাটি ঘটে।

রাঙ্কা এবং তাঁর দলের অন্যরা সেখানকার সরকারি স্কুলের পরিকাঠামো এবং সুযোগ-সুবিধা খতিয়ে দেখতে যাচ্ছিলেন।   

এ প্রসঙ্গে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, “আশুতোষের ওপর হামলা বিজেপির ভীতিকেই প্রকাশ করে। তারা শঙ্কিত যে, দরিদ্র শিশুদের স্কুলের অবস্থার উন্নতি হলে মানুষ তাদের সরকারের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে। একটি সরকারি স্কুলের—যা কিনা কার্যত একটি গোয়ালঘরে চলছে—দুর্দশা সবার সামনে তুলে ধরার লক্ষ্যে পরিদর্শনে গিয়ে আশুতোষ ও তাঁর দল হামলার শিকার হন। তাঁদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়, গাড়ি ভাঙচুর করা হয় এবং একজন স্বেচ্ছাসেবক আহত হন। সরকারি স্কুলগুলিতে পানীয় জল ও শৌচাগারের মতো ন্যূনতম সুযোগ-সুবিধার অভাব থাকলেও তা নিয়ে কোনও মাথাব্যথা দেখা যায় না; অথচ সরকারের ব্যর্থতা কেউ প্রকাশ্যে আনলেই তাঁর ওপর হামলা চালানো হয়। আমরা উন্নত স্কুল এবং দরিদ্র শিশুদের সুন্দর ভবিষ্যতের দাবিতে সোচ্চার থাকব।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *