Lionel Messi: প্রতিপক্ষ মিডফিল্ডারকে ম্য়াচের মাঝেই চড়, শাস্তি পেলেন লিওনেল মেসি


নিউ ইয়র্ক: সদ্যই পিতৃবিয়োগের পর প্রথমবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। সেই ম্যাচে গোলও করেছিলেন তিনি। এবার সেই ম্যাচের এক ঘটনার জন্য শাস্তি পেলেন লিওনেল মেসি।

ফিলাডেলফিয়া ইউনিয়ান বনাম ইন্টার মায়ামির ম্যাচ ২-২ ড্র হয়। সেই ম্য়াচে ফিলাডেলফিয়ার মিডফিল্ডার কুইন সুলিভানকে আঘাত করার জন্য় লিওনেল মেসিকে শাস্তি দেওয়া হল। মেসিকে ম্য়াচের একসময় সিনিয়র সুলিভানকে চড় মারতে দেখা যায়। চড়টি সুলিভানের গালের বদলে ঘাড়ে লাগে। এই ঘটনার জন্য়ই তাঁর আর্থিক জরিমানা করা হল। তবে কত অঙ্কের জরিমানা করা হয়েছে, সেই আর্থিক পরিমাণটি সর্বসমক্ষে জানানো হয়নি। 

আরও পড়ুন:- ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা 

ম্যাচের স্টপেজ টাইমে মেসি ও সুলেভানের মধ্যে এই ঘটনাটি ঘটে। মাঝমাঠে মেসি ও সুলেভানের মধ্যে কথা কাটাকাটির পরে মেসিকে হাত চালাতে দেখা যায়। সেটিই সুলেভানের ঘাড়ে লাগে। জবাবে সুলেভানও মেসির দিকে তেড়ে যান। ম্যাচের রেফারি প্রাথমিকভাবে ঘটনাটি দেখেননি, কারণ তিনি তখন ম্য়াচ পরিচালনায় ব্যস্ত ছিলেন এবং বল দখলের লড়াইটা অনেকটা আগে, ভিন্ন জায়গায় হচ্ছিল। তবে গোটা বিষয়টিই বল ছাড়া বেশ খানিকটা দূরে রেফারির পিছনের দিকে হয়। তবে বিষয়টি বুঝতে পেরে তিনি দুই খেলোয়াড়কে ছাড়াতে যান। 

 

প্রাথমিকভাবে মেসি বা সুলেভান, কাউকেই রেফারি হলুদ বা  লাল কার্ড দেখাননি। বরং পরিবর্তে এই ম্য়াচে কুইনের ভাই ক্যাভানকে লালা কার্ড দেখানো হয়। লাল কার্ড দেখেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইটও। অবশ্য এই লাল কার্ড ইন্টার মায়ামির পেনাল্টি বক্সের মধ্যে ভিন্ন একটি ঘটনার জন্য দেখানো হয়। মেসি ও কুইনের ঘটনায় রেফারির তরফে প্রাথমিকভাবে কোনও শাস্তি দেওয়া হয়নি। তবে এবার এমএলএসের তরফে মেসিকে শাস্তি দেওয়া হল ।  

মেজর লিগ সকারের কমিটির তরফে জানানো হয় প্রতিপক্ষের মুখে, গলায় বা ঘাড়ে আঘাত হানলে এমএলএসের তরফে যে শাস্তির নিয়মাবলী রয়েছে, সেই অনুযায়ীই মেসিকে শাস্তি দেওয়া হয়েছে। ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেকেও আর্থিক জরিমানা করা হয়। তবে সেই পরিমাণটাও জানানো হয়নি। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *