Duleep Trophy: দলীপ ট্রফির জন্য জাতীয় দলের ‘রিজার্ভ’ প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল


কলম্বো: আজ থেকে শুরু হয়েছে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। গলে ১৬৫ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। কলম্বো টেস্টে জিতলে সিরিজে ২-০ করার সুযোগ থাকছে। দ্বিতীয় টেস্টে দলে একটি মাত্র পরিবর্তন হয়েছে। কুলদীপ যাদবের পরিবর্তে অভিষেক করেছেন সারাংশ জৈন। এদিকে ভারতীয় দল যখন লঙ্কারাষ্ট্রে টেস্ট সিরিজ খেলছে, তখন ভারতের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতী দলীপ ট্রফিও শুরু হল রবিবার থেকে। কিন্তু এই ট্রফির জন্য ভারতীয় দলের সঙ্গে যাঁরা রিজার্ভে রয়েছেন, সেই প্লেয়ারদের ছাড়তে রাজি নন ভারতী দলের কোচ গৌতম গম্ভীর ও ক্যাপ্টেন শুভমন গিল। তাঁরা টিম ম্য়ানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন। ম্য়ানেজমেন্টও এই বিষয়ে দু’জনের দাবিকেই সম্মতি জানিয়েছে।

এক ক্রীড়া ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে দলের কোনও খেলােয়াড় যদিন চোট পেয়ে যান, বা ‘কনকাশন সাবস্টিটিউট’-এর প্রয়োজন পড়লে যাতে ভারতীয় দলে কারও বিকল্প না হয়, তা নিশ্চিত করতেই দলীপ ট্রফির জন্য কোনও প্লেয়ারকে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ম্য়ানেজমেন্ট। প্রথম টেস্টে মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণের ওপর পেস আক্রমণের দায়িত্ব দেওয়া হয়েছিল, যার ফলে গুরনুর ব্রার ও আকিব নবীর মত তরুণ পেসাররা প্রথম একাদশে সুযোগ পাননি।  দ্বিতীয় টেস্টেও ভারতের পেস আক্রমণে একই আক্রমণে কোনও বদল করা হয়নি। কিন্তু কলম্বোয় রিজার্ভে রাখা হয়েছে দুই তরুণ পেসারকেই। 

 

আজ কলম্বো টেস্ট শুরু হল। ম্য়াচে একাদশে সুযোগ পেয়েছেন সারাংশ জৈন। মধ্যপ্রদেশের হয়ে ২০১৪ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হওয়া সারাংশ ৩৩ বছর পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেন। দেশের জার্সিতে এটাই তাঁর প্রথম ম্য়াচ। সারাংশকে ডেব্যিউ ক্যাপ দেন রবীন্দ্র জাডেজা। আগের ম্য়াচে কুলদীপ যাদবকে খেলানো হয়েছিল। কিন্তু কুলদীপ একেবারেই আশানুরুপ পারফর্ম করতে পারেননি। তার জন্যই তাঁকে বাদ দিয়ে সারাংশকে খেলানো হয়েছে। এছাড়া মানব সুথার ও রবীন্দ্র জাডেজা দু’জনকে রাখা হয়েছে। অর্থাৎ স্পিন সর্বস্ব আক্রমণ নিয়েই মাঠে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। ব্যাটিং অর্ডারে অবশ্য কোনও বদল হয়নি। দেবদত্ত পড়িক্কল আগের ম্য়াচে শতরান হাঁকিয়েছিলেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *