কলকাতা: এবার জেল বন্দি এক কুখ্যাত জঙ্গির সেলে মিলল মোবাইল ফোন। প্রেসিডেন্সি জেলে বন্দি কুখ্যাত জঙ্গি আফতাব আনসারির সেল থেকে উদ্ধার ২টি রাউটার, জোড়া স্মার্ট ফোন, একটা আইফোন। এ ছাড়াও বাজেয়াপ্ত হয়েছে কার্ড রিডার, পেনড্রাইভ, OTG কেবল, OTG অ্যাডাপ্টার। জেলে বসে কার সঙ্গে যোগাযোগ করছিল এই জঙ্গি?
আরও পড়ুন: তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, মিলেছে ১৮ টি তাজা বোমাও
এর আগেও আফতাব আনসারির বিরুদ্ধে জেলের মধ্যে থেকে করাচিতে তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠেছিল। গতকাল রাতে হেস্টিংস থানায় আফতাব আনসারির বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। আর তারপরও শুরু হয় আমলা। এর আগে, গত ১৩ অগস্ট প্রেসিডেন্সি জেলে যখন স্পেশ্যাল ড্রাইভ চালানো হয়, সেই সময়ই এই বিপুল পরিমাণে ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয় আফতাব আনসারির সেল থেকে।
২০০২ সালের আমেরিকান সেন্টারে হামলার ঘটনায় মূল চক্রী ছিল এই আফতাব আনসারি। খাদিম কর্তা পার্থ রায় বর্মনের অপহরণের ঘটনা বা গুজরাটের অস্ত্র পাচারের ঘটনা, দুই ক্ষেত্রেই নাম জড়ায় এই আফতাবের। বর্তমানে কলকাতার প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছে সে। আর এই বন্দির কাছ থেকেই মিলেছে রাউটার বা মোবাইল ফোন।
আরও পড়ুন: সপ্তাহান্তে বৃষ্টির দাপট, উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
প্রেসিডেন্সি জেলে ১৪ নম্বর সেলে বন্দি রয়েছেন এই আফতাব। গত ২৩ তারিখ সন্ধে ৬ টা ২০ মিনিট থেকে ৮ টা ১০ মিনিট পর্যন্ত একটা স্পেশ্যাল রেড হয় প্রেসিডেন্সি জেলের মধ্যে। একজন সিনিয়র আধিকারিক এখানে আসেন। তারপর জেল সুপরিন্টেন্ডেন্ট ও অন্য আধিকারিকরা এই রেড করেন। আর সেই সময়ই আফতাবের সেল থেকে পাওয়া যায় একটি আইফোন সহ ৩ টি দামি স্মার্ট ফোন, ওয়াইফাই রাউটার, একটি হটস্পট ডিভাইস, একটি ১২৮ জিবির পেনড্রাইভ। এ ছাড়াও উদ্ধার হয়েছে ৩১ হাজার টাকা ক্যাশ।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, যে লোকটা যাবজ্জীবন সাজা পেয়েছে, সে কার সঙ্গে যোগাযোগ রাখছিল? এর আগে আফতাবের ফাঁসির সাজা হয়েছিল। তারপর সেই সাজা কমিয়ে দেওয়া হয় ও যাবজ্জীবন সাজা দেওয়া হয়।
Agnimitra Paul | “এখন আপনাদের সরকার চলছে না, অন্যায় আর চলবে না”,অভিষেককে নিশানা অগ্নিমিত্রার
