পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?


সামনেই পুজো । তারপরই বিয়ের মরসুম। এই সময় অনেকেই সোনার গয়না কিনে রাখেন। কিন্তু কলকাতায় ফের বাড়ল  সোনা ও রুপোর দাম।  স্বর্ণ শিল্প  বাঁচাও কমিটির প্রকাশিত দাম  এমনটাই ইঙ্গিত দিচ্ছে।  ৬ সেপ্টেম্বর এবং ৯ সেপ্টেম্বর-এর দামের তুলনা করলে দেখা যাচ্ছে, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম বেড়েছে। একইসঙ্গে ৯৯৫ ফাইন গোল্ড এবং ৯৯৯ সিলভার বারের দামও বেড়েছে।

৬ সেপ্টেম্বর এর দাম অনুসারে, ২২ ক্যারেট সোনার বিক্রয়মূল্য ছিল প্রতি গ্রামে ১৪,৪৩০ টাকা। তিন দিন পর, ৯ সেপ্টেম্বর একই সময়ে সেই দাম বেড়ে হল ১৪,৪৬০ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে ৩০ টাকা বৃদ্ধি পেল সোনার দাম। ২২ ক্যারেট সোনার ক্রয়মূল্যও ১৩,৮২১ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩,৮৪৯ টাকা। অর্থাৎ আপনি যদি সোনা বিক্রি করতে চান, তাহলে স্বর্ণকারদের থেকে এই দাম পাবেন আপনি। তবে বাদ যাবে খাদের দাম।   

১৮ ক্যারেট সোনার দামও বেড়েছে। ৬ সেপ্টেম্বর প্রতি গ্রামে ১১,৮৪৫ টাকা ছিল।  ৯ সেপ্টেম্বর তা বেড়ে হল ১১,৮৭০ টাকা। অর্থাৎ গ্রামপ্রতি ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। 

অন্যদিকে, ৯৯৫ ফাইন গোল্ডের দাম ১৫,১৮৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫,২১৯ টাকা প্রতি গ্রাম। অর্থাৎ তিন দিনে দাম বেড়েছে ৩১ টাকা।                      

সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে ৯৯৯ বিশুদ্ধ রুপোর বারে। ১ কেজি সিলভার বারের দাম ৬ সেপ্টেম্বর ছিল ২,৩৪,৩৬৮ টাকা। ৯ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ২,৩৭,০৮৭ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে বেড়েছে ২,৭১৯ টাকা।

অর্থাৎ, ৬ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর—মাত্র তিন দিনের ব্যবধানে সোনা ও রুপো, দুই ধাতুর দামই বেড়েছে। তবে বৃদ্ধির পরিমাণে রুপো এগিয়ে। ১ কেজি সিলভার বারে ২,৭১৯ টাকা বৃদ্ধি হয়েছে। উল্লেখ্য, এই দামগুলির সঙ্গে ৩ শতাংশ GST যুক্ত নেই।  

ধাতু ৬ সেপ্টেম্বর ২০২৬ ৯ সেপ্টেম্বর ২০২৬  
ফাইন গোল্ড (995), প্রতি গ্রাম ₹15,188 ₹15,219  
২২ ক্যারেট গোল্ড (916) বিক্রি, প্রতি গ্রাম ₹14,430 ₹14,460  
২২ ক্যারেট গোল্ড (916) কেনা, প্রতি গ্রাম ₹13,821 ₹13,849  
১৮ ক্যারেট গোল্ড (750), প্রতি গ্রাম ₹11,845 ₹11,870  
সিলভার বার (999), ১ কেজি ₹2,34,368 ₹2,37,087  

                                          



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *