Headlines

PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে ‘সেবা সংকল্প অভিযান’ ঘোষণা বিজেপির


নয়াদিল্লি : জনসেবায় ২৫ বছর পূর্ণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা স্মরণীয় করে রাখতে বড়সড় উদ্যোগের ঘোষণা করল বিজেপি। এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ চলবে বলে ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তা চলবে। নিতিন মন্তব্য করেন, “হতাশা ও অন্ধকার থেকে” ভারত তাঁর নেতৃত্বে বিশ্বের দ্রুত-উন্নয়নশীল অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে।

রাজধানীতে দলের সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে নবীন বলেন, “প্রধানমন্ত্রী মোদির জনসেবা জার্নির ২৫ বছর পূর্ণ হবে আগামী ৭ অক্টোবর। যে যাত্রার সূচনা হয়েছিল ২০০১ সালে ৭ অক্টোবর যখন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন।” 

বিজেপির সর্বভারতীয় সভাপতির কথায়, “আজ আমরা এখানে জড়ো হয়েছি  ‘সেবা সংকল্প অভিযান’ নিয়ে আলোচনা করতে। ৭ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসেবায় ২৫ বছর পূর্ণ করতে চলেছেন। এই জার্নিটার সূচনা হয়েছিল ২০০১ সালের ৭ অক্টোবর যখন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার নিয়েছিলেন। গত ২৫ বছর ধরে তিনি নাগাড়ে এই সেবা দিয়ে চলেছেন। জনসেবা থেকে জাতিসেবায় উত্তরণের মন্ত্রকে ধারণ করা নিয়েছেন তিনি।”

নিতিন আরও বলেন, “তিনি (প্রধানমন্ত্রী মোদি) যখন দেশের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন ভারত নীতি-অচলতার (policy paralysis) মুখোমুখি হয়েছিল এবং ভারতকে ‘ফ্র্যাজাইল ফাইভ’ বা ভঙ্গুর অর্থনীতির অন্যতম একটি হিসেবে গণ্য করা হতো। আজ ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি। তখন একটা সময় ছিল যে সময়টা ছিল হতাশা ও অন্ধকারের। আমাদের অর্থনীতি ছিল ভঙ্গুর অর্থনীতির অংশ। কিন্তু আজ, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি।”

তাঁর সংযোজন, “একটা সময় ছিল যখন দেশের যুবসমাজ হতাশার এক পরিবেশে নিমজ্জিত ছিল। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীই তাঁদের আশার পরিবেশে নিয়ে আসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। স্টার্টআপ ও ইউনিকর্নের সুবাদে ভারত আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ-বান্ধব দেশে পরিণত হয়েছে। এই ক্ষেত্রে আমাদের তরুণরা এগিয়ে এসেছেন এবং কেবল চাকরিপ্রার্থী নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।”

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের মহিলাদের ক্ষমতায়নের কথা তুলে ধরেন নিতিন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মহিলাদের নেতৃত্বে উন্নয়নের কথা বলেছিলেন, এবং সেই যাত্রাটা যেটা তাঁর নেতৃত্বে বেটি বাঁচাও বেটি পড়াও-এর মাধ্যমে শুরু হয়েছিল, সেটা আজ লাখপতি দিদি মাইলফলকে পৌঁছেছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *