SIP Investment: ৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?


কলকাতা: ৪০ বছর বয়সের আগেই ১ কোটি টাকার তহবিল তৈরি করা অনেকের কাছেই বড় লক্ষ্য মনে হতে পারে। তবে এর জন্য বিপুল আয় থাকা সবসময় জরুরি নয়। বরং কম বয়সে বিনিয়োগ শুরু করে দীর্ঘ সময় ধরে নিয়মিত টাকা বিনিয়োগ করাই হতে পারে সাফল্যের মূল চাবিকাঠি। কারণ সময় যত বেশি, কম্পাউন্ডিংয়ের সুযোগও তত বেশি।

আরও পড়ুন: একাধিক চাকরি বদল, একাধিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট, পুরোনো পিএফ অ্যাকাউন্ট কীভাবে খুঁজে পাবেন আপনি?

ধরা যাক, কোনও বিনিয়োগকারী মাসিক SIP-এর মাধ্যমে ৪০ বছর বয়সের মধ্যে ১ কোটি টাকা তৈরি করতে চান। গড় ১২ শতাংশ বার্ষিক রিটার্ন এবং মাসিক কম্পাউন্ডিং ধরে হিসাব করলে প্রয়োজনীয় বিনিয়োগের পরিমাণ শুরু করার বয়স অনুযায়ী বদলে যায়।

২০ বছর বয়সে শুরু করলে মাসে ১০ হাজার টাকা SIP করেই প্রায় ২১ বছর বিনিয়োগ চালিয়ে যাওয়া যায়। এই সময়ে মোট বিনিয়োগ হবে ২৫ লক্ষ ২০ হাজার টাকা। ১২ শতাংশ রিটার্ন ধরে সম্ভাব্য রিটার্ন প্রায় ৭৯ লক্ষ ১০ হাজার টাকা এবং মোট তহবিল হতে পারে প্রায় ১ কোটি ৪ লক্ষ টাকা।

আরও পড়ুন: অবশেষে স্বপ্নপূরণ, লঞ্চ হল অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন, কত দাম? কেমন হল নতুন ফোন?

২৪ বছর বয়সে শুরু করলে মাসিক ২০ হাজার টাকা SIP দিয়ে ১৬ বছরের মধ্যে লক্ষ্যে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে মোট বিনিয়োগ হবে ৩৮ লক্ষ ৪০ হাজার টাকা এবং সম্ভাব্য তহবিল প্রায় ১ কোটি ৯ লক্ষ টাকা হতে পারে।

অন্যদিকে, ২৭ বছর বয়সে শুরু করলে মাসে ৩০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। তবেই ১৩ বছরে প্রায় ১ কোটি ৭ লক্ষ টাকা জমতে পারে। অর্থাৎ শুরু করতে যত দেরি হবে, একই লক্ষ্যে পৌঁছতে মাসিক বিনিয়োগের পরিমাণ তত বাড়বে।

এখানেই কম্পাউন্ডিংয়ের শক্তি সবচেয়ে স্পষ্ট। প্রথম দিকে পাওয়া রিটার্ন পরবর্তীতে আবার রিটার্ন তৈরির সুযোগ পায়। ফলে দীর্ঘ সময় ধরে বিনিয়োগ চালিয়ে গেলে তুলনামূলক ছোট অঙ্কও বড় তহবিলে পরিণত হতে পারে।

তবে ১২ শতাংশ রিটার্ন নিশ্চিত নয়। কারণ, মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে যুক্ত এবং প্রকৃত রিটার্ন ওঠানামা করতে পারে। আয় বাড়ার সঙ্গে SIP-এর পরিমাণও ধাপে ধাপে বাড়ানো যায়, যাকে Step-up SIP বলা হয়। তাই ৪০-এর মধ্যে কোটিপতি হওয়ার ক্ষেত্রে বড় অঙ্কের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল তাড়াতাড়ি শুরু করা, নিয়মিত বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি শৃঙ্খলা।

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *