CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা


কলকাতা: ছুটির দিন সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড! সোদপুরে সিইএসসির ডিস্ট্রিবিউশন সেন্টারে বিধ্বংসী আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে, দমকলের ৫টি ইঞ্জিন। যেহেতু এই অফিস একেবারে রাস্তা ওপরে, সেই কারণে সংলগ্ন রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও ওই অফিসের ভিতরে কোনও দমকলকর্মী ঢুকতে পারেননি। বাইরে থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। কয়েক কিলোমিটার দূর থেকে এই আগুনের কালো ধোঁয়া দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি.. দাউ দাউ করে জ্বলছে লেলিহান শিখা। তবে এই আগুনে কোনও হতাহতের খবর নেই। সূত্রের খবর, রবিবার হওয়ার ফলে খুব বেশি কর্মী অফিসে ছিলেন না। যাঁরা ছিলেন, তাঁদের নিরাপদে বের করে আনা হয়েছে। তবে এই আগুনের ফলে, অফিসে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। মনে করা হচ্ছে, পাওয়ার সাপ্লাইয়ে কোনোরকম সমস্যা হওয়ার কারণেই আগুন লেগে গিয়েছে ওই অফিসে। এখনও পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি দমকল কর্মীদের পক্ষে। 

ছুটির দিনে সোদপুরে আগুন আতঙ্ক

একেবারে রাস্তার ওপর, CESE-র অফিসে আগুন লেগে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বিল্ডিংয়ের সামনে দিয়ে লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখা যায়। পাশাপাশি কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেই ব্যবস্থা করা হয়েছে প্রথমেই। যাতে কোনও মানুষের ক্ষয়ক্ষতি না হয়, সেই চেষ্টা প্রথমেই দমকলের তরফ থেকে করা হয়েছে। তবে এখনও পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়নি। ঘটনাস্থলে একাধিক দমকলের ইঞ্জিন কাজ করছে। চেষ্টা করা হচ্ছে, কত তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনা যায়।

অন্যদিকে এদিন তারাপীঠ থেকে মির্জা গালিব স্ট্রিট। পরপর অগ্নিকাণ্ডে ঘুম উড়েছে প্রশাসনের। শহর কলকাতার শপিং মল থেকে পাব কিংবা রেস্তোরাঁ, অগ্নি নির্বাপণ ব্য়বস্থার হাল কী? খতিয়ে দেখতে শহরের একাধিক প্রান্তে চলল দমকলের বিশেষ অভিযান। গত মাসেই রাজ্যের দুই প্রান্তের দুই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুটি জায়গাতেই বেঘোরে প্রাণ গেছে ৯ জনের! সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবার তৎপর হল দমকল। লেক মার্কেট, লেক মল থেকে সিলিকা পার্ক— চলল বিশেষ অভিযান। শনিবার দমকল আধিকারিকরা প্রথমে পৌঁছে যান রাসবিহারী মোড়ের লেক মলে। 

 

আরও পড়ুন: Dev-Rukmini-Subhasree: দেব যদি ‘দেবদাস’ হন, রুক্মিণী আর শুভশ্রী হবেন পার্বতী-চন্দ্রমুখী? নায়কের কথায় জল্পনা

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *