কলকাতা: তদন্তের পর আপাতত ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্যের। ১০০টি মাদ্রাসাকে শোকজ রাজ্য সরকারের। এদিন আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেছেন, জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্যের সমস্ত মাদ্রাসায়, একটি ব্যপক যাচাইকরণ চালানো হয়েছে। ২২ জেলা এবং কলকাতা এলাকার বিভিন্ন জায়গায়, মাদ্রাসাগুলির ব্যবস্থাপনা, শিক্ষার্থী-শিক্ষক এবং পরিকাঠামো, তহবিলের উৎস সংক্রান্ত, তথ্য সংগ্রহ করেছে। রাজ্যস্তর থেকেও বিশেষ পরিদর্শক দল পাঠানো হয়েছিল, যাচাইয়ের ফলাফলের ভিত্তিতে প্রথম পর্যায়ে ২৫২টি মাদ্রাসাকে তাৎক্ষণিক বন্ধ এবং কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও গুরুতর অসঙ্গতি পাওয়া গিয়েছে।
আরও পড়ুন, নিম্নচাপের জের, ফিরল হলুদ সতর্কতা, দুপুরের পরেই ঝেঁপে বৃষ্টি ? বড় আপডেট হাওয়া অফিসের
রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, মাদ্রাসা নিয়ে অনেক কন্ট্রোভার্সি..এর আগে বহু উগ্রপন্থী ধরা পড়েছে। যারা মাদ্রাসায় টিচার ছিলেন। মাদ্রাসায় থেকে তাঁরা অ্যান্টিন্যাশন অ্যাকটিভিটি চালাতো। বিস্ফোরণ থেকে আরম্ভ করে বিভিন্ন…তো বহুবার মাদ্রাসার উপরে এইরকম কমপ্লেন এসেছে। সেইজন্য তদন্ত চলছে। যারা বিধিবদ্ধ করে, সরকারের অনুমতি নিয়ে চালাচ্ছেন, সেই মাদ্রাসাগুলি চলবে। তবে যেখানে সেখানে মাদ্রাসা খুলে এখানে উৎপাত করার অনুমতি সরকার দেবে না। এবং সেই কাজ শুরু হয়েছে।
কালীঘাট তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, মাদ্রাসা তো একটা শিক্ষার ঘরানা, বিজেপি বলে দিল, দিলীপ বাবু বলে দিচ্ছেন, উগ্রপন্থী ধরা পড়েছে। শিক্ষা ব্যবস্থাকে অ্যাটাক করে,.. এই সব ন্যারেটিভ ঠিক করাটা বোধহয় ঠিক নয়। আমাদেরও নানারকম ঘরানা আছে, আমাদের টোল শিক্ষা আছে। বিভিন্ন ধরণের পদ্ধতি আছে। ফলে গোটা শিক্ষা ব্যবস্থাকে, ধর্মীয় শিক্ষার ভিত্তিতে, তাঁকে দাগিয়ে দেওয়া, এটা বোধহয় ঠিক নয়।
ECI on TMC: ‘জোড়াফুল’ কার? শুনানির পর কালীঘাট তৃণমূল-এর কাছে নথি চাইল কমিশন
