গুরুগ্রাম : কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে গুরুগ্রামের একটি পথ দুর্ঘটনার খবর। এক মহিলা বাইকারকে ধাক্কা মেরেছে দ্রুত গতিতে ধেয়ে আসা একটি গাড়ি। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘাতক গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। আর এই ঘটনার তদন্ত যত এগোচ্ছে, ততই প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এর আগেই জানা গিয়েছে যে, দুর্ঘটনার দিন তরুণীর বাইকে ঘাতক গাড়িটি ধাক্কা মারার পরে, রাস্তাতেই আহত অবস্থায় তরুণীকে ফেলে রেখে পালিয়ে যায় ওই অভিযুক্ত যুবক। তীব্র গতিতে ধেয়ে আসা গাড়িটি এত জোরে বাইকে ধাক্কা মেরেছিল যে তরুণী ছিটকে পড়ে যান রাস্তায় বেশ কিছুটা ঘষটে চলে যান, চোটও পান বেশ ভালরকম।
এবার এই ঘটনার তদন্তে অভিযুক্তর সম্পর্কে সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (SIT)- র সূত্রে খবর, দুর্ঘটনা ঘটানোর আগে অভিযুক্ত কল্যাণ বাইনসলা বন্ধুদের সঙ্গে একটি ক্লাবে গিয়েছিলেন। সেখান থেকে পার্টি করে ফেরার সময়েই গুরুগ্রামে মহিলা বাইকারের বাইকে সজোরে ধাক্কা মারেন তিনি। আহত অবস্থায় তরুণীকে রাস্তাতেই ফেলে পালিয়েও যান। সূত্রের খবর, ঘটনার দিন গুরুগ্রামের সেক্টর ২৫- এর ‘এম্পায়ার ক্লাব অ্যান্ড বার লাউঞ্জে’ গিয়েছিলেন অভিযুক্ত যুবক। সঙ্গে ছিলেন কল্যাণের তিন বন্ধ। রাত ১২টা নাগাদ এই তিন বন্ধুর সঙ্গে ক্লাবে পার্টি করতে গিয়েছিলেন অভিযুক্ত যুবক। রাতভর পার্টি করে ভোর ৫টা নাগাদ ক্লাব ছেড়ে বেরোন তাঁরা।
ফেরার সময় গলফ কোর্স রোড দিয়ে ফিরছিলেন অভিযুক্ত কল্যাণ এবং তাঁর বন্ধ লভনিশ। গাড়ি চালাচ্ছিলেন কল্যাণ নিজেই। অন্য সিটে ছিলেন লভনিশ। এই লভনিশকেও পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। কারণ এই লভনিশনই বারংবার কল্যাণকে বলেছিল যাতে তিনি মহিলা বাইকারকে ধাওয়া করেন। এমন নয় যে আক্রান্ত তরুণী শিবানী চৌহান ওরফে বাইকার সিয়া- কে আগে থেকে চিনতেন লভনিশ কিংবা কল্যাণ। সেই দিনই প্রথম দেখা হয় তাঁদের। আর সেই দিনই ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হন গুরুগ্রামের সেক্টর ৫৩ মেট্রো স্টেশন এলাকার বাসিন্দা শিবানী ওরফে সিয়া। এ যাত্রায় বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। ঘটনার দিন শিবানীর বাইকের পিছনে প্রায় ২ কিলোমিটার ধাওয়া করেন কল্যাণ। তারপর প্রচণ্ড জোরে ধাক্কা মারেন তরুণীর বাইকে। দুর্ঘটনার সময় কল্যাণের গাড়িতে থাকা তাঁর আরও ২ বন্ধুকেও নোটিস পাঠিয়েছে পুলিশ। তাঁদের বয়ানও রেকর্ড করবে SIT. তাঁদের বয়ান অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাঁদের গ্রেফতার করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে।
Trump Tariffs LIVE | সেনেটের পর এবার আমেরিকার শুল্ক-বিল পাস হাউস অব রিপ্রেজেন্টেটিভে
