Best Stocks For Monday : সোমবার এই স্টকগুলিতে থাকবে সবার নজর, বড় টাকা আসবে ঘরে


Best Share : সোমবার থেকেই শুরু হচ্ছে নতুন ট্রেডিং সপ্তাহ। যেখানে মার্কেট এক্সপার্টদের মত অনুসারে বহু শেয়ার বেছে নেবেনবিনিয়োগকারীরা। তবে মার্কেট খোলার আগে এদের খবর না জানলে প্রস্তুত থাকতে পারবেন না আপনি। সেই ক্ষেত্রে স্টক লাফিয়ে বড়ালে কেবল দর্শক হয়েই হাত কামড়াতে হবে আপনাকে। জেনে নিন, কোন স্টকগুলির ওপর নিজর থাকবে সোমবার। 

মণিপাল হেলথ এন্টারপ্রাইজ
মনে রাখবেন, মণিপাল হসপিটাল পরিচালকারী কোম্পানি তাদের পুরো মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ‘মণিপাল হসপিটালস প্রাইভেট লিমিটেড’-এর লিস্টেট ‘নন-কনভার্টিবল ডিবেঞ্চার’ বাবদ ৫৩১০ কোটি টাকা পুরো শোধ করে দিয়েছে। কোম্পানির আর্থিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্য়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার শেয়ারের ওপর এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। 

মাজাগন ডক শিপবিল্ডার্স
একটি বড় মউ স্বাক্ষর করার জন্য কোম্পানির স্টকের দিকে নজর থাকবে সবার। অন্ধ্রপ্রদেশে গ্রিনফিল্ড শিপওয়ার্ড বা জাহাজ নির্ণাণ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে শুক্রবার একটি মউ স্বাক্ষর করেছে কোম্পানি। কোম্পানির আশা, এতে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে প্রায় ৪৫,০০০ কর্ম সংস্থান হবে। এর ফলে অন্ধ্রপ্রদেশে বিপুল কর্মসংস্থান বৃদ্ধি হবে বলে আশা করছে সরকার, যার প্রভাব পড়তে পারে স্টকে। 

লেন্সকার্ট সলিউসনস
এই চশমা বিক্রেতা প্রতিষ্ঠান সোমবার বিনিয়োগকারীদের চিন্তা বাড়াতে পারে। কারণ, ‘লেন্সকার্ট সলিউশনস লিমিটেড’ প্রায় ২,০৪৭.৪ কোটি টাকার একটি ‘ব্লক ডিল’ সম্পন্ন করতে চলেছে। কোম্পানি এই কনট্র্যাক্টের আওতায় ‘প্লাটিনাম জেসমিন ২০১৮ ট্রাস্ট’ চুক্তির আওতায় শেয়ার প্রতি ৬৮২.৪৫ টাকা ‘ফ্লোর প্রাইস’ বা সর্বনিম্ন দরে শেয়ার বিক্রি করবে। শুক্রবার স্টকের ক্লোজিং রেট ৭০৬.৬০ টাকার তুলনায় এই দাম প্রায় ৩.৫ শতাংশ কম। এর ফলে আগামীকাল শেয়ারটির ওপর কিছুটা চাপ পড়বে, ফলে ধস নামতে পারে শেয়ারে।

মারুতি সুজুকির শেয়ার 
দেশের অন্যতম গাড়ি প্রস্তুতকারক কোম্পানি মারুতি নিয়েছে বড় উদ্যোগ। বর্তমানে কোম্পানির ‘অটো গ্রিন মিশন’-এর অংশ হিসেবে সুইফট, ডিজায়ার ও ব্যালেনো মডেলের অটোমেটিক এস-সিএনজি (S-CNG) সংস্করণ বাজারে এনেছে সংস্তা। এতে সিএনজি পাওয়ারট্রেনের সঙ্গে অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন (AMT) যুক্ত করা হয়েছে। কাঁচামাল ও উৎপাদনের খরচ বৃদ্ধির প্রেক্ষাপটে, আগামীকাল বিনিয়োগকারীরা কোম্পানিটির নতুন ‘ভলিউম-চালিত’ (বিক্রয়ের পরিমাণ বাড়ানোর) কৌশলের দিকে নজর রাখবেন। যার সরাসরি প্রভাব পড়তে পারে স্টক প্রাইসে।

নিবে লিমিটেড
ডিফেন্স ইঞ্জিনিয়ারিং সংস্থা নিবে লিমিটেড জানিয়েছে, কোম্পানি ফ্রান্সের প্রতিরক্ষা খাতের বৃহৎ প্রতিষ্ঠান ‘নাভাল গ্রুপ’-এর সাথে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এই চুক্তির ক্ষেত্রে নির্মাণ ও প্রতিরক্ষা প্রযুক্তির বিষয়ে এর আওতায় আন্ডারওয়াটার ড্রোন, সাবমেরিন সিস্টেম, মাইন কাউন্টারমেজার সিস্টেম ও নৌ-অস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার মতো প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। এই খবরের জেরে সোমবার বিনিয়োগকারীরা নিবে-র শেয়ারের গতিবিধির ওপর বিশেষ নজর রাখবেন।

নেসলে ইন্ডিয়া
সম্প্রতি বেবি ফুড প্রস্তুতকারক এই কোম্পানির তিনটি প্রোডাক্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে খাদ্য সুরক্ষা সংস্থা FSSAI । মূলত, প্রোডাক্টের গুণগত মান বজায় না রাখা ও ভুল বিজ্ঞাপনের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যার ফলে সোমবারের বাজারে এই স্টকের প্রাইস পড়ার আশঙ্কা রয়েছে। 

NMDC-তে রয়েছে কী খবর
রাষ্ট্রায়ত্ত লৌহ আকরিক উৎপাদনকারী প্রতিষ্ঠান এনএমডিসি ২০৪৭ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে তিন ধাপের একটি বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে। কোম্পানি তাদের এমিশন বা নিঃসরণ ৯০ শতাংশ সরাসরি কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে সরাসরি জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারের ফলে সৃষ্ট ‘স্কোপ ১’ (Scope 1) এবং ‘স্কোপ ২’ (Scope 2) নিঃসরণ অন্তর্ভুক্ত রয়েছে। এই ঘোষণার পর সংস্থার স্টকে কাল প্রভাব পড়তে পারে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন : SBI থেকে BOI, কোন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক দিচ্ছে প্রবীণ নাগরিকদের সবথেকে বেশি সুদ ?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *