Nepal Salary News : মাসের শেষ হওয়ার আগেই ফুরিয়ে যায় বেতন( Salary News) ? নানা বকেয়া দিয়ে হাতে থাকে অল্পকিছু সম্বল। বিপদে তাই সমস্য়ার মুখে পড়তে হয় বেশিরভাগ বেতনভুক কর্মীকে। সরকারি কর্মচারীদের এই সমস্যার সমাধানে নামল নেপালের নতুন সরকার। এবার থেকে কর্মীরা পাবেন মাসে ২ বার করে বেতন। কীভাবে কাজ করবে এই নতুন সিস্টেম ?
কী কারণে এই পথে হাঁটল নেপাল সরকার
নেপালের অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শীঘ্রই সরকারি কর্মীদের জন্য ১৫ দিন অন্তর বেতন কাঠামো চালু করা হবে। এতে মাসের শেষে টাকা হাতে না থাকার সমস্য়া থেকে পরিত্রাণ পাবেন সাধারণ নেপালবাসী। পাশাপাশি বাজাকরে ‘ক্যাশ ফ্লো’ বা নগদের জোগান বজায় থাকবে। মধ্য়বিত্তের হাতে সারা মাসই যাতে নগদ টাকার জোগান থাকে, সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক।
অর্থনীতিবিদরা এই সিদ্ধান্তের বিষয়ে কী বলছেন ?
মার্কেট এক্সপার্টরা বলছেন, নেপাল সরকারের নেওয়া এই সিদ্ধান্ত দেশের অর্থীনিতিকে চাঙ্গা করবে। কারণ মাসে একবার বেতন হলে অনেকেই সব সময় টাকা হাতে রাখতে পারতেন না। সেকারণে বাজারে কেনাকাটি মাসের শেষের দিকে কম হত। এবার ১৫ দিন অন্তর বেতন হলে সব সময় মানুষের হাতে টাকা থাকবে। সেই ক্ষেত্রে তারা বাজার থেকে জিনিস কিনতে পারবেন। ফলে খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে সুবিধা হবে। নিত্যদিনের জিনিস যারা বিক্রি করেন , তাদের হাতেও টাকা থাকবে। সব মিলিয়ে দেশের অর্থনীতি এর থেকে উপকৃত হবে।
সাধারণত দেখা যায়, কোনও দেশের বাজার মাসের শুরুতে চাঙ্গা থাকলেও শেষের দিকে ধসে পড়ে। এর পিছনে মূল কারণে, ক্রেতাদের হাতে অর্থ না থাকা। নেপাল সরকারের ১৫ দিন অন্তর বেতন এই সমস্য়ার সমাধান করবে। কর্মীদের হাতে টাকা থাকলেই বাজার থেকে মাসের শেষেও জিনিস কিনতে পারবেন তারা। ফলে অর্থনীতির গতির ধারা সারা মাস বজায় থাকবে।
কোথা থেকে এই নিয়ে দাবির শুরু
মূলত, নেপালের সরকারি কর্মীদের থেকে এই ধরনের দাবি প্রথমে আসে। অনেকেই নতুন সরকারের কাছে আবেদন করেন, স্কুল, ঋণ, বিদ্যুৎ, রেশনের মতো মাসিক টাকা মিটিয়ে তাদের কাছে কিছু বিকল্প থাকে না। সেই কারণে মাসে দু-বার বেতন হলে এই সমস্য়া থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে।
