IPL 2026: স্টেডিয়ামের মধ্যেই মারপিট, উত্তপ্ত লখউয়ের একানার গ্যালারি, ভাইরাল হল ভিডিও


লখনউ: আইপিএল (IPL 2026) মানেই টানটান লড়াই, একের পর এক হাড্ডাহাড্ডি ম্য়াচ। তবে ২২ গজের উত্তেজনা অনেক সময়ই সীমা পার করে এমন ঘটনা ঘটায়, যা একেবারেই অনভিপ্রেত। মঙ্গলবার, ২২ এপ্রিল একানা স্টেডিয়ামে এমনই এক ঘটনা ঘটল। সেইদিন লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস (LSG vs RR) এবং আইপিএলের এই ৩২তম ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিতে উত্তেজনা ছড়ায়।

সোশ্যাল মিডিয়ায় লখনউ বনাম রাজস্থান ম্যাচের সময়কার একটি সোশ্যাল মিডিয়া ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে গ্যালারিতে দেখা যাচ্ছে এক সমর্থক ম্যাচ দেখতে আসা আরেক দর্শককে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন। তারপরেই শুরু মারপিট। সেই পরে যাওয়া মানুষটি উঠে অপরজনকে মারা শুরু করেন। তাঁর সঙ্গে যোগ দেন আরও এক ব্যক্তি। সেই অপর ব্যক্তিকে জুতো খুলে মারতে দেখা যায়। ভিডিওতে অনেককেই সঙ্গে সঙ্গে এই উত্তেজনার আবহে নিজেদের সিট ছেড়ে ঘটনাস্থল থেকে খানিক দূরে সরে যেতে দেখা যায়।

অবশেষে তাদের ঝামেলা থামাতে এক ব্যক্তি এগিয়ে আসেন এবং নিরাপত্তাক্ষীদেরও গোটা বিষয়টি জানানো হয়। সেই সময় ওই ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি এই গোটা ঘটনার ভিডিও করেন। গোটা বিষয়টিতে সোশ্যাল মিডিয়ায় লড়াই করা ওই ব্যক্তিদেকক সমালোচনাও করা হয়।  

 

এদিনের ম্যাচের কথা বলতে হলে, নিজেদের হতাশাজনক পারফরম্যান্স অব্যাহত রেখে আরও এক ম্যাচ হেরে যায় লখনউ সুপার জায়ান্টস। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছিল তারা। তবে তারপর থেকে নাগাড়ে হেরেই চলেছেন ঋষভ পন্থরা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৬০ রানও তাড়া করতে ব্যর্থ লখনউ। জলে গেল মহম্মদ শামির নিখুঁত বোলিং ও মিচেল মার্শের লড়াকু অর্ধশতরান। জোফ্রা আর্চার, ব্রিজেশ শর্মা ও নান্দ্রে বার্গার, ফাস্ট বোলারত্রয়ীর আগুনে বোলিংয়ে ভর করেই ৪০ রানে ম্যাচ জিতে নিল রাজস্থান রয়্যালস। 

আপাত অর্থে এই রান খুব একটা বেশি ছিল না। তবে রাজস্থান বোলাররাও ছাড়ার পাত্র নয়। শামি, মহসিনের পাল্টা দেন বার্গার ও আর্চার। শুরুতেই তাঁরা দুই উইকেট তুলে নেন। ঋষভ পন্থ, আয়ুষ বাদোনিরা তো খাতাই খুলতে পারেননি। নিকোলাস পুরানও রানের গতি বাড়াতে ব্যর্থ হন। ২৫ বলে ২২ রানে তিনি সাজঘরে ফেরেন। মিচেল মার্শ একপ্রান্তে কুম্ভ হয়ে একাই লড়ছিলেন। ৩৯ বলে অর্ধশতরানও করেন তিনি। কিন্তু অজ়ি তারকাকে বার্গার সাজঘরে ফেরাতেই তাসের ঘরের মতো ভাঙে লখনউ ব্যাটিং। মাত্র ১৪ রানের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ১১৯ রানে অল আউট হয়ে যায় লখনউ সুপার জায়ান্টস। আর্চার তিন ও ব্রিজেশ এবং বার্গার দুইটি করে উইকেট নেন।  





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *