Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে


Realme Phones: রিয়েলমি ১৭ সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। তবে ফোনের সম্ভাব্য ফিচার, ডিজাইন, স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। রিয়েলমি ১৭ আলট্রা – এই ফোন এবার লঞ্চ হবে দেশে। এই ফোনে থাকতে চলেছে .5K অথবা 2K রেজোলিউশনের ডিসপ্লে। একটি স্ন্যাপড্রাগন চিপসেট থাকবে এই ফোনে। আর রিয়েলমি ১৭ আলট্রা পরিচালিত হবে ColorOS 17 – এর সাহায্যে। একটি 165Hz OLED ডিসপ্লে থাকতে চলেছে ভারতে লঞ্চ হতে চলা রিয়েলমি ১৭ আলট্রা ফোনে। যদিও সংস্থার তরফে কোনও ডিজাইন, ফিচার, স্পেসিফিকেশন এখনও নিশ্চিত করে জানানো হয়নি। ফোনের দাম সম্পর্কেও কিছু জানা যায়নি এখনও। 

নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক 

রিয়েলমি ১৭ আলট্রা ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ২০০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকবে বলে শোনা গিয়েছে। আর থাকতে পারে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। ১২০ এক্স পর্যন্ত জুমের সাপোর্ট পাওয়া যাবে রিয়েলমি ১৭ আলট্রা ফোনে। ১২০ ফ্রেম পার সেকেন্ডে 4K ভিডিও রেকর্ডিং করা সম্ভব হবে। 

নাম অপছন্দ, উবের চালককে শেষ করে দিলেন যাত্রী, অভিযুক্তর কীর্তি শুনে শিউরে উঠছেন সকলে 

রিয়েলমি ১৭ আলট্রা ফোনে ৯০০০ এমএএইচের ব্যাটারি সাপোর্ট, ১০০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা যাচ্ছে। ফুল মেটাল বডি হতে চলেছে এই ফোনে। এই ফোন যাতে ব্যবহার করলে গরম হয়ে না যায় তার জন্য একটি ইন্টারনাল কুলিং ফ্যান থাকবে এই ডিভাইসে। আর থাকতে চলেছে একটি রিং লাইট ফিচার। দুটো র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১৭ আলট্রা ফোন। ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ থাকতে এই ফোনের দুই মডেলে। রুপোলি এবং লাল রঙে লঞ্চের সম্ভাবনা রয়েছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *