Bankura: তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
পুর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ায় গ্রেফতার হলেন তৃণমূল পরিচালিত বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুশুয়া রায় ও তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায় এর ছেলে অনিন্দ্য রায়। তাঁর বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। রবিবার রাতেই তাঁকে গ্রেফতার করে বাঁকুড়া জেলা পুলিশ। ধৃতকে এদিন খাতড়া মহকুমা আদালতে তোলা হয়েছে। দীর্ঘদিন ধরেই নানারকম অভিযোগ সামনে আসছিল অনিন্দ্য…
