PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
কলকাতা: অবসরের পর আর্থিকভাবে স্বচ্ছন্দ জীবন কাটাতে কর্মজীবন থেকেই সঞ্চয় শুরু করা জরুরি। প্রতি মাসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করেও দীর্ঘমেয়াদে তৈরি করা সম্ভব একটি দারুণ অবসরকালীন তহবিল। তবে কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ হবে, সেই সিদ্ধান্ত নেওয়া বেশ গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় দুটি বিকল্প হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং ন্যাশনাল পেনশন…
