Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
প্রায় ১৫ বছর ধরে নিয়মিত লটারির টিকিট কেটে গেছেন। কিন্তু, কখনো বড় প্রাপ্তি হয়নি। অবশেষে মুখ তুলে চাইলেন ভাগ্যদেবতা। লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন এক কৃষক। ৪৫ বছর বয়স। নাম বলজিন্দর সিং। দেরাবাসির কাছে হুমায়ুনপুর গ্রামের বাসিন্দা। পঞ্জাব স্টেট ডিয়ার দিওয়ালি বাম্পার লটারি ২০২৬ কেটে প্রথম পুরস্কার বাবদ অবশেষে ১২ কোটি টাকা জিতে…
