Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
নয়াদিল্লি: পৃথিবীর আকাশে ফের অভূতপূর্ব দৃশ্য। আর কিছু দিন পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। আগামী ১২ অগাস্ট, ফের বেশ কিছু ক্ষণের জন্য আড়ালে চলে যাবে সৌরজগতের অভিভাবক। দু’বছর পর ফের এমন দৃশ্যের সাক্ষী হবেন পৃথিবীবাসী।(Total Solar Eclipse) আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, আগামী ১২ অগাস্ট ফের সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ।…
