Bengal Cricket: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই… বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
সন্দীপ সরকার, কলকাতা: বিবৃতি, পাল্টা বিবৃতি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সরগরম বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-র অন্দরমহলও। প্রাক্তন তৃণমূল বিধায়ক ও সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান সুজয় হাজরা গ্রেফতার হওয়ার পরই দুদিন আগে বোমা ফাটান মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব সঞ্জিৎ তোরই। অভিযোগ করেন যে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে সরিয়ে সিএবি-র বার্ষিক সাধারণ সভায় এসেছিলেন সুজয়…
