Nirupa Ganguly Hospitalised: সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি সৌরভ-স্নেহাশিসের মা নিরূপা গঙ্গোপাধ্যায়, কেমন আছেন?
সন্দীপ সরকার, কলকাতা: সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নিরূপা গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সৌরভ ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মাকে বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী হয়েছে নিরূপা গঙ্গোপাধ্যায়ের? একাধিক শারীরিক সমস্যা রয়েছে সৌরভ-স্নেহাশিসের মায়ের। গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে খবর, প্রথমে শ্বাসকষ্ট শুরু হয়েছিল। সঙ্গে ত্বকে ব়্যাশ দেখা যায়। কোনও ঝুঁকি না নিয়ে চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে…
