Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
সন্দীপ সরকার, কলকাতা: বর্ষসেরার স্বীকৃতি। যা হওয়া উচিত আনন্দের। গর্বের। সারা বছরের পারফরম্যান্সকে পুরস্কৃত করছে রাজ্য সংস্থা, এর চেয়ে গৌরবের মুহূর্ত কারও কাছে হতে পারে নাকি! অথচ বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতিই কাঁটা হয়ে বিঁধছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-কে। এমনিতেই এবার বছরের সেরা আম্পায়ার নির্বাচন নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। সোমবার, ৭ সেপ্টেম্বর সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।…
