কলকাতা : আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং তার প্রভাবেই চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। তার সঙ্গে দাপট দেখাবে ঝোড়ো হাওয়া। কবে থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কোন কোন জেলায় জারি হয়েছে সতর্কতা, ঝড়ের গতিবেগ কত হতে পারে – এইসব বিষয়ে হাওয়া অফিসে কী কী পূর্বাভাস দিয়েছে, দেখে নিন একঝলকে।
- ২২ সেপ্টেম্বর মঙ্গলবার অর্থাৎ আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ফের ঝড়বৃষ্টি দাপট দেখানো শুরু করতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। জারি রয়েছে হলুদ সতর্কতা।
- ২৩ সেপ্টেম্বর বুধবার থেকে বাড়বে দুর্যোগ। ২৪ সেপ্টেম্বর আরও ভারী ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ২৩ সেপ্টেম্বর বুধবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম – এই ৪ জেলায় দু-এক জায়গায়। জারি রয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় হাওয়ার গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। জারি রয়েছে কমলা সতর্কতা। বুধবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। জারি রয়েছে হলুদ সতর্কতা।
হুমায়ুন কবীরের দলের আরও ১ কর্মী গ্রেফতার, থানার সামনে অভব্য আচরণের অভিযোগ
- ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া – এই জেলাগুলিতে। জারি রয়েছে হলুদ সতর্কতা। ওই দিন দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার দু-এক জায়গায় হাওয়ার গতিবেগ হতে পারে ঘোণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। জারি রয়েছে কমলা সতর্কতা। বাকি জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো দমকা হাওয়া।
- ২৫ সেপ্টেম্বর ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম – এইসব জেলার দু-এক জায়গায়। জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। জারি রয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবী বইবে ঝোড়ো হাওয়া। জারি রয়েছে হলুদ সতর্কতা।
- ২৬ সেপ্টেম্বর ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া – এইসব জেলার দু-এক জায়গায়। জারি রয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরের দু-এক জায়গায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবী বইবে ঝোড়ো হাওয়া। জারি রয়েছে হলুদ সতর্কতা।
Suvendu Adhikari : করম পুজোয় কুড়মিদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর | ABP Ananda
