রায়পুর: আইপিএল (IPL 2026) এখন একেবারে ‘বিজনেস এন্ডে’ পৌঁছে গিয়েছে। প্রতিটি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে প্রতিদিনই আরও বেশি করে জমে উঠছে প্লে-অফে পৌঁছনোর লড়াই। এমন পরিস্থিতিতিতে প্লে-অফের দৌড়ে থাকা দুই দল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB vs KKR) আজ একে অপরের মুখোমুখি হবে রায়পুর। তবে সেই ম্যাচ আয়োজন ঘিরেই সংশয়।
রায়পুরে ঝমঝমিয়ে পড়ছে। এই বৃষ্টির জেরেই নির্ধারিত সময়ে টসই করা গেল না। ম্যাচের টসের ঠিক আধ ঘণ্টা মতো আগেই রায়পুরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। প্রবল বজ্রবিদুৎও দেখা যায়। এমন পরিস্থিতিতে তড়ঘড়ি মাঠ ঢেকে ফেলা হয়। তখনই বোঝা গিয়েছিল যে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা যাবে না। টসের আগেও সেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত থাকে। সেই কারণেই স্বাভাবিকভাবেই টসের সময় পিছিয়ে দেওয়া হয়। আইপিএলের তরফে টস পিছিয়ে যাওয়ার কথা জানিয়েও দেওয়া হয়।
Next inspection to take place at 8:15 PM. #TATAIPL | #KhelBindaas | #RCBvKKR https://t.co/FZv0fZHWFl
— IndianPremierLeague (@IPL) May 13, 2026
তবে মন্দের ভাল বলতে এই যে সাতটার দিকে বৃষ্টি অনেকটা কমেছে। মাঠে আম্পায়াররাও নেমেছেন মাঠ পরিদর্শনে। খেলা শুরু করা না গেলেও, তাঁদের মাথায় ছাতা না থাকাটা বৃষ্টির থামারই ইঙ্গিতবাহী। তবে কয়েক মিনিটের প্রবল বর্ষণের জেরে আপাতত মাঠের কভারের ওপর প্রচুর জল এবং আউটফিল্ডও খানিক ভিজে। সেই জল শুকিয়ে মাঠে নামতে খানিকটা সময় লাগবে বটেই। তবে আশা করা যায় আর বৃষ্টি না হলে, দেরি করে হলেও আজকের ম্য়াচ আয়োজিত হবে এবং কোনওরকম ওভার কমবে না। আশা করা হচ্ছে ম্যাচে আর কোনওরকম বৃষ্টি হবে না।
আরও পড়ুন:- বিরাট কোহলি বিষয়ে নেতিবাচক মন্তব্য করার জন্য নেটপ্রভাবীকে অর্থের প্রলোভন দেওয়া হয়েছিল!
উল্লেখযোগ্য বিষয় হল এর আগেও পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এক পয়েন্ট পেয়েছিল কেকেআর। গত মরশুমেও কেকেআরের দুই ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছিল এবং সেই দুই ম্যাচের দ্বিতীয়টি ছিল আরসিবির বিরুদ্ধেই। এ মরশুমে কেকেআর ও আরসিবি একটিই ম্যাচ খেলবে, সেই ম্যাচেও কিন্তু আবার বৃষ্টি থাবা বসাল। তবে তাতে গত বারের মতো সম্পূর্ণ ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা আপাতত খুবই কম বলেই মনে হচ্ছে।
