প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া : বাঁকুড়ায় আর্থিক প্রতারণা, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল নেতাকে। পুলিশের জালে শালতোড়া তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি বারাণসী গড়াই। পঞ্চায়েত স্তরে বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ ও ভোটের সময় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে।
বাঁকুড়া জেলার শালতোড়া থানার অন্তর্গত সালমা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বারাণসী গড়াই (ওরফে বারু)- কে গ্রেফতার করেছে শালতোড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে পাপরা মোড় এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, বারাণসী গড়াইয়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণা, পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানি আদায় এবং তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া বিভিন্ন মামলার তদন্তও চলছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি বলে জানা গিয়েছে।
অভিযোগ রয়েছে, পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন বিজেপি কর্মী-সমর্থকদের মারধর, এলাকায় অশান্তি সৃষ্টি এবং স্থানীয় বিজেপি বিধায়কের গাড়িতে হামলার ঘটনাতেও তাঁর নাম উঠে আসে। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাগুলির তদন্তের সূত্র ধরেই পুলিশ পদক্ষেপ নিয়েছে বলে সূত্রের খবর।
অন্যদিকে, জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা। পুলিশের জালে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরীটী আচার্য। অভিযুক্ত নেতাকে গ্রেফতার করে পারা থানার পুলিশ। পুরুলিয়ায় জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন TMCP নেতা। পুলিশের জালে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরীটী আচার্য। এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে, তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করে পাড়া থানার পুলিশ। আজ তাঁকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
গ্রেফতার রেলের বড় অফিসার
দক্ষিণ-পূর্ব রেলওয়ের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সত্যম কুমার গ্রেফতার। চাকরির দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে CBI-র হাতে গ্রেফতার। ৪ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। গ্রেফতার MRT সিগন্যালস লিমিটেডের আরও ২ আধিকারিক। ২০২৬ সালের মে মাসে ৪ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। তদন্তে নেমে ২ মাসের মাথায় মোট ৩জনকে গ্রেফতার করে CBI.
