ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?


পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ক্যামাক স্ট্রিট বিলবোর্ড কাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ। গত ২৭ অগাস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূলের বিলবোর্ড খুলতে গেলে ধুন্ধুমার কাণ্ড ঘটে। বিলবোর্ড খুলতে গিয়ে বাধার মুখে পড়ে কলকাতা পুলিশ ও পুরসভা কর্মীরা। ক্যামাক স্ট্রিট কাণ্ডে ৩টি FIR দায়ের হয়। সরকারি কর্মীদের কাজে বাধা, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল। আগে ১টি FIR-এর প্রেক্ষিতে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

বুধবার সন্ধেবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১২১ নম্বর কালীঘাট রোডের বাড়িতে যায় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। কালীঘাট থানার পুলিশকে সঙ্গে করে নিয়ে এসেছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে যে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল, তার জন্য যে তিনটি এফআইআর হয়েছিল, তারই একটির ভিত্তিতে, জানা যাচ্ছে এফআইআর নম্বর ১- এর ভিত্তিতে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে গিয়েছিল পুলিশ। মিনিট ১৫-২০ সেখানে ছিলও তারা। শেক্সপিয়র থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করার যে নোটিস, তা নিয়েই এদিন অভিষেকের কালীঘাট ড়োডের বাড়তে এসেছিল পুলিশ। তবে বাড়ির ভিতরে ঢোকার পরেও কেউ নোটিস নেয়নি বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে। 

কেঁদে ভাসালেন হুমায়ুন, বললেন রাজনীতি ছাড়ার কথা, নওশাদ বলছেন, ‘একজন রাজনীতিবিদকে অন ক্যামেরা…’ 

পুলিশ জানিয়েছে, বাড়িতে ঢুকে তারা অভিষেকের খোঁজ করেছিল। নিরাপত্তার দায়িত্বে থাকা লোকেরা জানিয়ে দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। এর আগে দেখা গিয়েছে, অভিষেকের অফিসের কর্মীরা পুলিশের থেকে নোটিস নিয়েছেন। তবে এদিন জানানো হয়েছে যে অফিসেও কোনও কর্মী সেই সময় ছিলেন না। তাই নোটিস দিতে পারেনি পুলিশ। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেখান থেকে চলে যান পুলিশকর্মীরা। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে যে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল, তার ভিত্তিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্য শেক্সপিয়র থানায় তলব করার নোটিস দিতেই গিয়েছিল পুলিশ। তবে অভিষেক বাড়িতে না থাকায় এবং তাঁর অফিসের কর্মীরাও কেউ না থাকায় (যেমনটা নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন বলে দাবি করেছে পুলিশ), তাই নোটিস দিতে পারেনি পুলিশ। 

অন্যদিকে, জানা গিয়েছে, প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীরের বাড়িতেও নোটিস দিতে গিয়েছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে যে ঘটনা ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া এফআইআর- এ অভিষেকের পাশাপাশি নাম ছিল এই হুমায়ুন কবীরেরও। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *