ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস


কলকাতা : দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামীকাল ১৩ জুলাই সোমবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান – এই দুই জেলায় দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে, ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম – এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।             

নরেন্দ্রপুরে ‘আক্রান্ত’ মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১

উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কয়েক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টি বলতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎস-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আগামীকাল ১৩ জুলাই সোমবার প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে।            

দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের

আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হল মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বৃহস্পতিবার রথের দিন থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। অন্যদিকে আজ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস।          





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *