Headlines

যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের


কলকাতা:  ব্ল্যাক সি-তে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক (MEA)। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক জলপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং এই ধরনের ঘটনা বিশ্ব বাণিজ্য ও সমুদ্র নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। 

সরকারি সূত্র অনুযায়ী, জাহাজটি ব্ল্যাক সি অঞ্চলে চলাচলের সময় হামলার মুখে পড়ে। হামলায় এক ভারতীয় ক্রু সদস্য প্রাণ হারান। জাহাজে থাকা আরও দুই ভারতীয় নাবিক নিরাপদ রয়েছেন বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সংশ্লিষ্ট দেশের প্রশাসনের সঙ্গে ভারতের দূতাবাস সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ বা সংঘাতপূর্ণ অঞ্চলেও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক আইন ও নৌপরিবহনের মৌলিক নীতির অংশ। এই ধরনের হামলা শুধু নিরীহ নাবিকদের জীবনকেই ঝুঁকির মুখে ফেলে না, বরং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও আন্তর্জাতিক বাণিজ্যেও বড় প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন, ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা

ভারত সরকার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছে। পাশাপাশি, সংঘাতপূর্ণ সমুদ্রপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারের জন্য আন্তর্জাতিক মহলকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।                                                                           

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংঘাতপূর্ণ সমুদ্র অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বেড়েছে। ফলে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। এই প্রেক্ষাপটে ব্ল্যাক সি-র সাম্প্রতিক ঘটনাটি আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।                                                                                        



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *