লাল সতর্কতা ! ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, কলকাতায় খোলা হল কন্ট্রোল রুম


কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় হলুদ ও কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি উত্তরবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলছে দফায় দফায় বৃষ্টি। উইক এন্ডে বাড়বে বৃষ্টি, চলবে মঙ্গলবার পর্যন্ত। কাল থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে বৃষ্টির পরিমাণ। তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের সমতল ও পাহাড়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার জলপাইগুড়িতে। 

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার ‘টাকা ট্রান্সফার’ কবে ? নবান্নে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, এখনও অবধি কত জনের ভেরিফিকেশন আপলোড হয়েছে ? জানালেন বিস্তারিত

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় হলুদ সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। তবে এই দুর্যোগ চলবে আগামী বুধবার অবধি। বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ অব্যহত থাকবে।  কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলছে দফায় দফায় বৃষ্টি। উইক এন্ডে বাড়বে বৃষ্টি, চলবে মঙ্গলবার পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর কলকাতা পুরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুম, চলছে মনিটরিং। কলকাতার একাধিক রাস্তায় স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে সাকশন মেশিন। বেশি জল জমলে তা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পাম্পের ব্যবস্থাও করা হয়েছে। আপাতত গোটা বিষয়টাতেই নজরদারি চালাচ্ছেন পুরসভার কমিশনার স্মিতা পান্ডে।

 লাল সতর্কতা উত্তরবঙ্গে

অপরদিকে, তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের সমতল ও পাহাড়। রাতভর বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী। কার্শিয়ঙের দুধিয়ায় ভাঙল অস্থায়ী সেতু। সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিকের। কার্শিয়াঙের মাহানতির কাছে, ১১০ নম্বর জাতীয় সড়কের কাছে রাস্তায় নেমেছে ধস। এ বাদেও পাহাড়ের একাধিক ছোট-বড় ধস নেমেছে। তারপরেও রয়েছে লাল সতর্কতা উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে।

কী বলছেন মুখ্যমন্ত্রী ?

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গতকাল রাত থেকে ভারী বর্ষণ হয়েছে। …ভারী বর্ষণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে, একটা ব্রিজ পুরোটাই ধুয়ে বেরিয়ে গিয়েছে। রিভার কনডিশন এখনও নিয়ন্ত্রণে রয়েছে। কোচবিহারের মেখলিগঞ্জ বিপদসীমার সামান্য উপরে আছে। এবং ড্যামেজ হওয়া যে রিপোর্টগুলি এসেছে, সেগুলি শিলিগুড়ি মিউনিশিপ্যাল এলাকা। …এখানে ল্যান্ড স্লাইড হয়েছে মাইনর। …ওটা ক্লিয়ার হয়ে গিয়েছে। পাহাড়ের একাধিক জায়গায় ছোট-বড় ধস নেমেছে। রাতভর বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী, জলস্তর বেড়েছে তিস্তারও। কার্শিয়ঙের দুধিয়ায় ভেঙে গেছে অস্থায়ী সেতু।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *