উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: আলিপুর জাজেস কোর্টে তুমুল বিক্ষোভ, আইনজীবীদের একাংশ যেমন ডিম হাতে অপেক্ষায় ছিলেন, তারই মধ্য়ে নিভিয়ে দেওয়া হল চেম্বারের আলো। কড়া নিরাপত্তার মধ্যেই গাড়িতে তোলা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে।
আরও পড়ুন, হলুদ-কমলা সতর্কতা ১৫ জেলায়, রাতেই তুমুল ঝড়-বৃষ্টি ? দিনভর ভ্যাপসা গরম শেষে এল IMD-র বড় আপডেট
এদিন দেখা যায়, আলিপুর জাজেস কোর্টের মধ্যে কার্যত ঘেরাও হয়ে ছিলেন অরূপ বিশ্বাস। একদিকে আইনজীবীর চেম্বারে বসে অরূপ বিশ্বাস, অফরদিকে বাইরে ডিম হাতে নিয়ে তুমুল বিক্ষোভ দেখায় আইনজীবীদের একাংশ। এরই সঙ্গে প্রাক্তন মন্ত্রীকে চোর স্লোগান দেয় আইনজীবীদের একাংশ। এরপরেই কলকাতা পুলিশের গাড়ি আলিপুর জাজেস কোর্টের ওই চেম্বার অবধি নিয়ে আসা হয়। সেই বিক্ষোভকে সরিয়ে, অরূপ বিশ্বাসকে নামিয়ে ভিতর থেকে বাইরে আনা হয় । যদিও ওই মুহূর্তটুকুর মধ্যেই অব্যহত ছিল ডিম ছোঁড়ার চেষ্টা। যদিও নিরাপদভাবে দ্রুত গাড়ির ভিতরে অরূপ বিশ্বাসকে পৌঁছে দেয় পুলিশ।
এর ঠিক পরপরই আইনজীবীদের একাংশ বলেন, আলিপুর থানায় যাচ্ছি, চোরটাকে ওখানে আমরা দেখব। আমরা রাতজাগা পাখি। সারাদিন ওখানে থাকব। আবার আইনজীবীদের আরও একটা অ্ংশ মনে করছেন, কোর্টের মধ্যে যেটা হল, সেটা নিশ্চিতভাবে হওয়া উচিত না। কারণ তারাও এই ঘটনার প্রতিবাদ করছেন।
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
