TMC News: ভাল তৃণমূলে, না খারাপ তৃণমূল, তিনি কোন শিবিরে? অরূপ বিশ্বাস বললেন…


কলকাতা: তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করতে চিঠি লিখেছেন ব্যাঙ্ককে। দলের অ্যাকাউন্টে সব লেনদেন বন্ধ করার আবেদন জানিয়েছেন। মেসিকাণ্ডে বার বার তলব এড়ানোর মধ্যে এহেন চিঠি নিয়ে জল্পনা শুরু হয়েছে। সেই নিয়ে এবার সংবাদ মাধ্যমে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পক্ষে রয়েছেন, না কি বিদ্রোহীদের পক্ষে, সেই নিয়ে অবস্থান জানতে চাইলে ধোঁয়াশা বজায় রাখলেন। (Aroop Biswas on TMC Funds)

তিন-তিন বার নোটিস এড়ানোর পর বৃহস্পতিবার অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন অরূপ। এদিন সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় পৌঁছন তিনি। সেখানে প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। আগামী ২২ জুন অরূপকে ফের ডাকা হয়েছে। যুবভারতীতে বিশৃঙ্খলার জন্য অরূপকে দায়ী করে গতকালই লিওনেল মেসির টিম ইমেল করেছে বলে জানান উদ্যোক্তা শতদ্রু দত্ত। তার পরই আজ হাজিরা দিলেন অরূপ। (TMC News)

আর সেখানেই তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ড ফ্রিজ করার আবেদন নিয়ে প্রশ্ন করা হয় অরূপকে। জবাবে তিনি বলেন, “আমি কোনও কথা বলব না। যা বলার কোর্টে বলব।” তৃণমূলের তরফে শুভাশিস চক্রবর্তীকে দলের কোষাধ্যক্ষ বলা হচ্ছে। সেক্ষেত্রে অরূপের ওই চিঠি নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু তাঁর বক্তব্য, “এ বিষয়ে পরে কথা বলব।”

আরও পড়ুন: SUV গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে মারা হল বিজেপি নেতাকে, বেআইনি বালির খাদানের দখল নিয়ে ঝামেলার জের!

বিধানসভা নির্বাচনের এক মাস পরই খান খান হয়ে গিয়েছে তৃণমূল। বিদ্রোহী বিধায়করা নিজেদের ‘আসল’ তৃণমূল বলে দাবি করছেন। বিদ্রোহী সাংসদরা আবার যোগ দিয়েছেন NCPI-তে। মমতার কালীঘাট তৃণমূলে ‘আস্থাভাজন’ বিধায়ক-সাংসদ এখন মুষ্টিমেয়। তিনি এখন কী করবেন? বিদ্রোহী শিবিরে যোগ দেবেন, নাকি মমতার সঙ্গে থাকবেন? প্রশ্নের উত্তরে অরূপ বলেন, “আমি সবকিছুর সঙ্গে আছি।” সবকিছু বলতে কী, ভাল তৃণমূল, না খারাপ তৃণমূলে তিনি? অরব বলেন, “আমি তৃণমূলের সঙ্গে আছি। এবার তুমি ধরে নাও।”

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর সেভাবে জনসমক্ষে দেখা যায়নি অরূপকে। মেসিকাণ্ডে হাজিরাও এড়িয়ে চলছিলেন। তবে গতকাল রাতে ওই চিঠি সামনে আসার পরই, আজ হাজিরা দিলেন তিনি, যা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কারণ গতকাল যে চিঠি সামনে এসেছে, যাতে অরূপের সই আছে। HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখাকে লেখা চিঠিতে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকউন্ট ফ্রিজ করার আবেদন জানান তিনি। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে ওই আবেদন তাঁর। চিঠিতে বলা হয়েছে, দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে। সাংসদদের অনেকে দল ছেড়ে দিয়েছেন। আবার বিধায়কদের মধ্যে অনেকে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে, তা নিয়েও চলছে বিবাদ। ফলে কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে যতক্ষণ দলের মধ্যেকার সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত, সব ধরনের লেনদেন বন্ধ রাখা হোক। 

আরও পড়ুন: চার্টার্ড বিমানে চেপে দিল্লি গেলেন উদ্ধব-শিবসেনার বিদ্রোহী সাংসদরা, মোট কত টাকা পেয়েছেন? চাঞ্চল্যকর দাবি

শুধু তাই নয়, দলের অফিসে তাঁর সই করে রাখা ব্যাঙ্ক চেকগুলির অপব্যবহার হতে পারে বলেও চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছেন অরূপ। ওয়াকিবহাল মহলের ধারণা, অরূপের চিঠিতে নতুন করে সমস্যায় পড়ল কালীঘাট তৃণমূল। এমনিতেই ভোটের পর দল ভেঙে খান খান হয়েছে। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বও দলের মধ্যে চ্যালেঞ্জের মুখে। কয়েকশো কোটি টাকা তহবিল নিয়েও নতুন সঙ্কট তৈরি হল। যদিও তৃণমূলের একটি অংশের দাবি, অরূপ নন, দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। সবমিলিয়ে পরিস্থিতি জটিল হতে পারে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *