Headlines

IND vs AUS: সহবাগ-পুত্রের দাপট, যশবর্ধনের সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে দুরমুশ করে সিরিজ জিতল ভারতের ছোটরা


রাজকোট: কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে পাশাপাশি দুটো কোলাজের একটিতে দেখানো হয়েছিল বীরেন্দ্র সহবাগের ব্যাকফুট পাঞ্চ। পাশের ভিডিওতে দেখানো হয়েছিল তাঁর পুত্র আর্যবীর সহবাগ। দিল্লি প্রিমিয়ার লিগে একটি ম্যাচে বাবার মতোই ব্যাকফুট পাঞ্চ খেলছেন আর্যবীর।

এবার অস্ট্রেলিয়া ১৯ দলের বিরুদ্ধে বাবার মতোই ইনিংস ওপেন করে ঝোড়ো ব্যাটিং করলেন আর্যবীর। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলকে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও হারিয়ে এক ম্য়াচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ জিতে নিল ভারত। অলরাউন্ড পারফর্ম্যান্সে নজর কাড়লেন যশবর্ধন চৌহান। ব্যাট হাতে সেঞ্চুরি। বল হাতে দুই উইকেট। ১০৩ রানে অস্ট্রেলিয়াকে হারাল ভারতের ছোটরা।

১০০ বলে ১২২ রান করলেন যশবর্ধন। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে দুটি ম্যাচ খেলে দুটিতেই পঞ্চাশ বা তার বেশি রান করলেন যশবর্ধন। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ৩৪১/৭। ১৫টি চার ও ২টি ছক্কা মারেন যশবর্ধন। তৃতীয় উইকেটে ভি কে বিনীতের সঙ্গে ১৩২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। বিনীত ৯২ বলে ৮৭ রান করেন। ৪টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি।

 

তবে আর্যবীর ও রাহুল দ্রাবিড়ের পুত্র অনভয় দ্রাবিড়ের দিকে সকলের নজর ছিল। প্রথম ম্যাচে আর্যবীর ও অনভয় – দুজনই রান পেয়েছিলেন। সোমবার ৪৮ বলে ৪৭ রান করেন আর্যবীর। ৯টি বাউন্ডারি মারেন তিনি। তবে হাফসেঞ্চুরির মাত্র ৩ রান আগে রান আউট হয়ে যান। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের জার্সিতে প্রথম হাফসেঞ্চুরির সুযোগ অল্পের জন্য নষ্ট করেন আর্যবীর।

৪০তম ওভারে ২৩৩/৩ অবস্থায় বিনীত আউট হওয়ার পর চৌহান ও কুশাগ্র ওঝা মিলে দলকে বড় স্কোরে পৌঁছে দেন। ২০ বলে ৩৪ রান করেন ওঝা। শেষ ১০ ওভারে ১০৬ রান যোগ করে ভারত। অনভয় অবশ্য মাত্র ৯ রান করে ফেরেন। 

রান তাড়া করতে নেমে ৪১.১ ওভারে ২৩৮ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দল। মাত্র ৩৮ রানের মধ্যে শেষ ৬টি উইকেট হারায় তারা।

আরও পড়ুন: বিরাট চমক চেন্নাই সুপার কিংসের, পরের আইপিএলে কোচ হিসাবে কাকে দেখা যাবে? হয়ে গেল ঘোষণা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *