Crime News: মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক


বেঙ্গালুরু: বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক। রাত্রিবেলা দেখা করতে গিয়েছিলেন প্রেমিক। কিন্তু সেখানে তাঁর হাত কেটে নিল অন্য এক যুবক। অভিযুক্ত যুবক মহিলার দ্বিতীয় প্রেমিক বলে জানা যাচ্ছে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। (Karnataka Machete Attack)

কর্নাটকের চিকমাগালুরু থেকে এই ঘটনা সামনে এসেছে। এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ২৮ বছর বয়সি অরুণের। মধ্যরাতে প্রেমিকার বাড়িতে পৌঁছন তিনি। কিন্তু সেখানে পৌঁছে দেখেন অন্য এক যুবক রয়েছে। সেই নিয়ে কথা কাটাকাটি, বচসা শুরু হয়। (Crime News)

এর পর শেষগিরি নামের দ্বিতীয় যুবকটি এর পরই অরুণকে কাটারি নিয়ে আঘাত করে, তাঁর হাত কেটে নেয় বলে অভিযোগ। শেষগিরি ওই মহিলার আত্মীয়। তবে পুলিশের দাবি, অরুণ এবং শেষগিরি, দু’জনের সঙ্গেই সম্পর্ক ছিল মহিলার। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আলাদা থাকছিলেন তিনি। মধ্যরাতে সারপ্রাইজ দিতে গিয়েছিলেন অরুণ। আর সেই নিয়েই ঝামেলা শুরু হয়।

আরও পড়ুন: কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত

সম্পর্ক নিয়ে টানাপোড়েনের জেরেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ। জানা গিয়েছে, তর্কাতর্কি, বচসা চলাকালীন কাটারি নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে শেষগিরি। বাংরবার অরুণকে আঘাত করে সে। শেষ পর্যন্ত একটি হাতই কেটে নেয়।

ঘটনার পর থেকেই ফেরার শেষগিরি। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তাকে গ্রেফতার করে হেফাজতে নিতে চায় পুলিশ। অন্য দিকে, অরুণকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানান্তরিত করা হয় ম্যাঙ্গালুরুর হাসপাতালে। তাঁর অবস্থা সঙ্কটজনক। পুলিশের তরফে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের

গত কয়েক দিনে পর পর এমন বেশ কয়েকটি ঘটনা সামনে এল। এই মুহূর্তে পুণের ব্যবসায়ী, ২৫ বছর বয়সি কেতন আগরওয়ালের মৃত্যু ঘিরেও তোলপাড় গোটা দেশে। জানা গিয়েছে, বহু স্ত্রী সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন চৌধরি মিলে গত ১৮ জুন তাঁকে ধাক্কা মেরে খাদে ফেলে দেয়। ১৭ কোটি টাকা দিয়ে বিয়ের জন্য প্রাসাদও বুক করা হয়ে গিয়েছিল। কিন্তু সিয়া চেতনকে বিয়ে করতে আগ্রহী ছিলেন বলে জানা গিয়েছে। তাই পরিকল্পনা করে কেতনকে তারা হত্যা করেন বলে অভিযোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *